জুলাইয়ের চেতনা লালন করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই: সুবিপ্রবি ভিসি
|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।বুধবার (৫ আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মূল শিক্ষা হলো একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা। ছাত্র-জনতা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হয়...










