BdREN–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের যৌথ কর্মসূচিতে UITS-এর অংশগ্রহণ
|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বমানের গবেষণা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস (CUP)-এর যৌথ উদ্যোগে “BdREN–CUP Collaboration: Pathway Towards Global Knowledge” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BdREN ট্রাস্টের চেয়ারপার্সন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (UITS)-এর প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সোনিয়া নাজনীন।দিনব্যাপী এ কর্মসূচিতে ডিজিটাল লাই...










