Monday, October 5

সর্বশেষ

অল্প বৃষ্টিতেই ইবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের ভোগান্তি‎
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অল্প বৃষ্টিতেই ইবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের ভোগান্তি‎

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎অল্প বৃষ্টিতেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় সড়ক। এতে ভোগান্তিতে পরেন হাজারো আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী। পানি-কাদা মাড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল করতে হয়। ড্রেন মেরামতে প্রকৌশল অফিসকে নোট দিলেও তা মেরামত হয়নি বলে জানায় এস্টেট অফিস।‎‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল, শহীদ আনাস হল ও শহীদ জিয়াউর রহমান হল-সংলগ্ন সড়ক এবং পুরাতন বিজ্ঞান ভবনের সড়ক, ঝাল চত্বর, শাহ আজিজুর রহমান হলের পকেট গেট ও প্রশাসন ভবনের সড়কগুলো অল্প বৃষ্টিতেই তলিয়ে গেছে। এসব স্থানে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও নিয়মিত ড্রেন সংস্কার না করায় জলাবদ্বতা তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা। এ ছাড়া বিদ্যমান ড্রেনগুলো দিয়ে যথাসময়ে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।‎‎শিক্ষার্থ...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১০
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১০

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআই আর টি এ প্রতিষ্ঠা:মাদ্রাসা আলিয়ার ছাত্র সংসদ নির্বাচনের পর জমিয়াতে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় অফিস মাদ্রাসায় আলিয়ার হলে থাকার সুযোগ ছিল না। জমিয়তে তলাবায়ে আরাবিয়ার জন্য একটি অফিস জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়ে।ইসলামী রাজনীতি ও নেতৃত্বের দিন দিন যে অবস্থা পরিলক্ষিত হচ্ছিল, তাতে যোগ্য আলেমদেরকে নেতৃত্বে না আনলে ইসলামী রাজনীতি নেতৃত্ব শূন্য হয়ে যেতে পারে। এ চিন্তার প্রেক্ষিতে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) এবং ব্যারিস্টার কোরবান আলী চিন্তা করলেন এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে একটি জেনারেশনকে বিশেষ করে মাদ্রাসায় শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদেরকে, যারা ভবিষ্যতে এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। তাদের থেকে একটি অংশকে গঠনমূলক নেতৃত্বের যোগ্যতা অর্জন এর লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। এই চিন্তা থেকে আই আর টি এ...
বদলগাছীতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে এক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) ভারী বর্ষণের কারণে কোলা ইউনিয়নের ভান্ডারপুর আলফা কে-জি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। এ সুযোগে স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দিপু এক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে ঘটনাটি দ্রুত এলাকায় জানাজানি হয়।এ ঘটনার জেরে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা ও একাধিক স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় ঘেরাও করে মানববন্ধন করে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর প...
লোডশেডিং, গ্যাস সংকটসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
রাজনীতি, সর্বশেষ

লোডশেডিং, গ্যাস সংকটসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, তীব্র লোডশেডিং, চরম গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, সবজি, মাছ, মুরগী, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের অব্যাহত দরবৃদ্ধিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অসাধু সিন্ডিকেটের কারসাজিতে বাজার ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়লেও তা নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো ভূমিকা নেই।নেতৃদ্বয় আরও বলেন, একদিকে চরম বিদ্যুৎ সংকট ও অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, গৃহস্থালি থেকে শুরু করে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে; অন্যদিকে গ্যাস সংকটের মাঝেও গ্রাহকদের কাঁধে অস্বাভাবিক ও ভু...
বুয়েটে শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
চাকরি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বুয়েটে শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

|| ক্যারিয়ার ডেস্ক ||শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে চাকরিরত প্রার্থীদের যথাযাথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৬০০ টাকা।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)১. পদের নাম: অধ্যাপকপদের ধরন: স্থায়ীবিভাগ: পানি সম্পদ কৌশলপদসংখ্যা: ১বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকাগ্রেড: ৩২. পদের নাম: সহকারী অধ্যাপকপদের ধরন: স্থায়ীবিভাগ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংপদসংখ্যা: ২বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা গ্রেড: ৬৩. পদের নাম: লেকচারার...
ইরান ইস্যুতে ট্রাম্পের সবচেয়ে বড় ভুলটি এখনও হয়নি: সিএনএন
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান ইস্যুতে ট্রাম্পের সবচেয়ে বড় ভুলটি এখনও হয়নি: সিএনএন

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরান সংকট থেকে বের হওয়ার কার্যকর কোন পথ খুঁজে না পান, তবে ইতিহাস তার এই সিদ্ধান্তকে প্রেসিডেন্সির অন্যতম বড় কৌশলগত ভুল হিসেবে মূল্যায়ন করতে পারে। তবে এখন পর্যন্ত তিনি সংঘাতকে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো মাত্রায় বিস্তৃত না করে অন্তত একটি বড় ভুল এড়িয়ে গেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে গিয়ে কিংবা রাজনৈতিক মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার তাগিদে সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘমেয়াদি ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে, যার উদাহরণ ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান। ট্রাম্পও এখন একই রকম কৌশলগত মোড়ে দাঁড়িয়ে আছেন; যেখানে জয়ের সম্ভাবনা যেমন অনিশ্চিত, তেমনি পরাজয় মেনে নেওয়াও কঠিন।বর্তমানে ট্রাম্পের সামনে মূলত তিনটি কঠিন পথ খোলা রয়েছে— প্রথ...
ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া দেশব্যাপী ৫ বছর মেয়াদি '২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি'র অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (০৪ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ভেরী আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আ. ছ. ম. মাকসুদুর রহমান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন। এ সময় মাদ্রাসার সম্মানিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, "পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার কোনো বিকল্প নেই।"পরিশেষে দেশ ও জাতির সামগ্রিক কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে গভর্নিং বডির সভাপতি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।...
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত একাধিক
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত একাধিক

|| নিজস্ব প্রতিবেদক ||জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবাসন ও প্রশাসনিক বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ ত্বরান্বিত করা, অস্থায়ী আবাসন প্রকল্প চালু ও মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে মিছিল ও স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলের দিকে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।...
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা।পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।তদন্ত কমিটির সদস্য শেখ আসিফ আহমেদ জানান, দু...
ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ২০০ কেজি (৯.২ মেট্রিক টন) কাঁচামরিচ আমদানি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে ভারতের থেকে মরিচবোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতেই চালানটি খালাস করা হয়।বেনাপোল কাঁচাবাজারে মঙ্গলবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আমদানি বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাঁচামরিচের সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। আমদানি সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী, প্রতি কেজি কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য প্রায় ২৪ টাকা এবং সরকারি শুল্ক প...