Wednesday, August 5

বেলকুচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

জুলাই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলকুচি উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে বেলকুচি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ ও বিজয় র‍্যালি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে আন্দোলন-সংগ্রামে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *