মিলাদুন্নবী: পর্ব-০৩ | বিশ্বনবী মুহাম্মদ মোস্তফা রাহমাতাল্লিল আলামিন (স.)
অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়ারাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়ার যুগেও মরু আরববাসির নিকট চারিত্রিক গুণে প্রিয় হলেন। তাদের দেয়া আল আমিন নামে পরিচিতি লাভ করলেন। যুবক বয়সে আরবের ধনাঢ্য ব্যবসায়ী খাদিজাতুল কুবরার ব্যবসায় জড়িত হয়ে আমানতদারির পরিচয় দিতে পেরেছিলেন। ব্যবসায় ব্যাপক সফলতা লাভ করেছিলেন। বিধবা খাদিজাতুল কুবরা যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা আমানতদারি ও চারিত্রিক গুণাবলী দেখে তাঁর প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল। খাদিজাতুল কুবরা তাঁকে প্রিয় পাত্র হিসেবে মনোনীত করলেন। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে রাসুলের অভিভাবক চাচা আবু তালেবের নিকট বিয়ের প্রস্তাব পাঠালেন। অভিভাবকদের মতামত নিয়ে বিয়ে সম্পন্ন হলো।বিয়ের পর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট পরিবর্তন ঘটে গেল। পিতৃ ও ম...










