মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আজ সকাল ৮টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। সভায় অফিসার ও ফোর্সের সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয়। জেলা পুলিশের ...










