খুলনায় গুলির পর ঢাকার পথে অ্যাম্বুলেন্সে হামলা
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকা অভিমুখে যাত্রা অব্যাহত রাখে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার (প্রায় ৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার পেটে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে আহত ব্যক্তির সঙ্গে আসা এক নারী জানান, রাজু তার ছেলের পরিচিত। আহত অবস্থায় তিনি তাদের বাসায় আশ্রয় নেওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।চিকিৎসকদের পরামর্শে অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর ...










