শনিবার, জুলাই ১১

সর্বশেষ

টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
খেলাধুলা, সর্বশেষ

টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

|| স্পোর্টস ডেস্ক | আলোকিত দৈনিক ||টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখল শাই হোপের দল। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবীয়দের দাপুটে পারফরম্যান্সের সামনে পাত্তাই পায়নি ইতালিয়ানরা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩১ রানে ব্রেন্ডন কিং ও সিমরন হেটমায়ারের উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। হোপের ব্যাটে চড়ে এবং শেষ দিকে শেরফান রাদারফোর্ড ও ম্যাথিউ ফোর্ডের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালির পক্ষে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে...
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সমসাময়িক ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সমসাময়িক ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক (ঢাকা) ||আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রমজান সামনে রেখে এক শ্রেণির অসাধু সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। এনসিপির পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অতি দ্রুত বাজার মনিটরিং জোরদার করে চাল, ডাল, তেল ও চিনির মতো নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হবে।নাহিদ ইসলাম আরও বলেন, জ...
রমজানের সওগাত: আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

রমজানের সওগাত: আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন

|| মাওলানা মোঃ আব্দুস সাত্তার ||বছর ঘুরে আমাদের মাঝে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান। মুমিন মুসলমানের জীবনে এই মাসটি কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মশুদ্ধির এক অনন্য প্রশিক্ষণকাল। রমজানুল মোবারকের এই পবিত্র সওগাত সম্পর্কে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে কিছু দিকনির্দেশনা তুলে ধরা হলো।তাকওয়া অর্জনের মাসরমজানের মূল লক্ষ্য হলো 'তাকওয়া' বা আল্লাহর ভয় অর্জন করা। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে—"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অবলম্বন করতে পারো।" (সূরা বাকারা: ১৮৩)অর্থাৎ, এই দীর্ঘ এক মাস পানাহার ও জৈবিক চাহিদা ত্যাগ করার মাধ্যমে একজন মুমিন নিজের রিপুকে নিয়ন্ত্রণ করতে শেখেন, যা তাকে পরবর্তী ১১ মাস আল্লাহর পথে চলতে সাহা...
রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: সুবিধা পাবেন মধ্যবিত্তরাও
জাতীয়, সর্বশেষ

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: সুবিধা পাবেন মধ্যবিত্তরাও

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক (ঢাকা) ||নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এক ধাপ এগিয়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 'ফ্যামিলি কার্ড'। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।বৈঠক শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে রমজান মাসেই পাইলট প্রজেক্ট হিসেবে এই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের যে রূপরেখা দেওয়া হয়েছিল, তা মাঠ পর্যায়ে কীভাবে কার্যকর করা যায়, মূলত সেটি নিয়েই আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।এই কার্ডের আওতাভুক্ত পরিবারের সংখ্যা ও যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমটি হবে সার্বজনীন। এতে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা ...
তাণ্ডবে নব্য ফ্যাসিবাদ
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

তাণ্ডবে নব্য ফ্যাসিবাদ

|| মোস্তাফিজুর রহমান ||নেকড়ের অরণ্য পুড়ে ছারখার,রাজমহল হারিয়ে নির্জন বনবাস।দখলে হায়েনারা করে উল্লাস,মজলুমের নেমে এলো তিমির রাত।ধর্ষিতার গগন বিদারী আর্তচিৎকার,নর পিচাশ আনন্দে করে উল্লাস।হায়েনাদের বিচরণ গর্জন হুংকারনৃশংসতায় জমিন কাঁপে থরথর।ওরাতো অবৈধ মায়ের সন্তান,কুখ্যাত সন্ত্রাসী রক্তপায়ী কুলাঙ্গার।ছিনতাই চাঁদাবাজে করে বাজিমাত,দস্যুপনায় জল্লাদ ডাকাত উন্মাদ।দুর্বৃত্তরা ভুলে যায় অতীত ইতিহাস,অত্যাচারে বিমুর্ত পেয়ে রাজপ্রাসাদ।জান মাল ইজ্জতের নয় পাহারাদার,ভিখারির হক লুটে বড় কাঙ্গাল।বাড়ি ঘরে আগুনের মহোৎসব,হৈহুল্লোড়ে ভাঙচুর দোকান লুটপাট।বীভৎস ভয়াল রুপে নব্য ফ্যাসিবাদ,উৎকণ্ঠায় ম্রিয়মাণ সোনালি প্রভাত।ক্ষুধার তাড়নায় হয়েনারা করে ছট্পট,রক্তপানে বিপ্লবীদের ছিঁড়ে খেতে লাশ।নরপশু পালন করে ধর্ষণে উৎসব,ওরাইতো সমাজের সুশীল কর্ণধার।আস্তিনে লুকে থাকা নাগ বিষধর,ছোবলের অপে...
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সকাল সকাল সচিবালয়ে নিজ দফতরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীর সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন।এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।...
রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এবং প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশের প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এই প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।তিনি আরও উল্লেখ করেন, ভবিষ...
মানবজাতির মুক্তির জন‍্য রমজান একটি বরকতময় মাস –সৈয়দ আব্দুল হাই
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানবজাতির মুক্তির জন‍্য রমজান একটি বরকতময় মাস –সৈয়দ আব্দুল হাই

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে রমজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত আলোচনায় সভাপতি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের খতিব সায়িদ বিন নুরুজ্জামান মাদানী উপস্থিত ছিলেন।রমজান ফজিলতের মাস উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, মাহে রমজানের ফজিলত পেতে সিয়াম সাধনার পাশাপাশি নামাজ, দোয়া এবং দান করতে হবে। তিনি আরো বলেন, মানবজাতির মুক্তির জন‍্য রমজান হলো একটি বরকতময় মাস।রমজানের প্রস্তুতি বিষয়ক আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় উঠে এসেছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন...
নৈতিক অবক্ষয় ও দূর্নীতি মুক্ত সুশীল সমাজ গঠনের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমজান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নৈতিক অবক্ষয় ও দূর্নীতি মুক্ত সুশীল সমাজ গঠনের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমজান

|| ডা. আনোয়ার সাদাত ||সমাজে আজ যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ, খুন, ধর্ষণ, দূর্নীতি সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর মূল কারণ মানুষের তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয়। তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয় হলে মানুষের মধ্যে লোভ লালসা, দূর্নীতি, অপরাধ প্রবনতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এবং সমাজ হয়ে ওঠে দূর্নীতিগ্রস্হ, অস্থিতিশীল, সন্ত্রাস নির্ভর। আর একমাত্র ইসলামী জীবন বিধান অনুসরণই ব্যক্তি ও সমাজকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ মানুষ ও সমাজ রুপান্তরিত করতে পারে। আর পবিত্র মাহে রমজানই হচ্ছে এব্যাপারে সর্বোত্তম প্রশিক্ষণ গ্রহনের সময়।পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে, "হে মুমীনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতগণের উপর। এ জন্য যে, আশা করা যায় তোমরা মুত্তাকী হতে পারবে।" সূরা বাকারা -১৮৩তাকওয়া এমন একটি গুণ যা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। কারণ, প্রত্...
মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি একটি প্রাইভেটকার কিনে দেওয়ার জন্য বাবার কাছে চাপ দেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন বাবা-মা ও ভাই। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তারাও দগ্ধ হন।দগ্ধরা হলেন—▪️ শামসুল বিশ্বাস (৬৫)▪️ মাফিয়াড়া বেগম (৫৫)▪️ জনি বিশ্বাস (২৫)▪️ মাসুম বিশ্বাস (৩৫)প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হ...