ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে বাসার-তিশার ‘ফান্দা’
|| বিনোদন ডেস্ক ||নেত্রকোনার ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফান্দা’। এ কে পরাগের পরিচালনায় ‘ফান্দা’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘ফান্দা’ নেত্রকোনার একটি গ্রামের নাম। এই নামটা এসেছে ফাঁদ থেকে।কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প। আশা রাখি দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন। এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে।এই অভিনেতার কাছে ‘ফান্দা’ এক রহস্যের গল্প। চরিত্রটি নিয়ে বাসার বলেন, চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য, চতুরতা তাকে আলাদা করেছে এই গল্পে।তিনি জানান, গল্পটা পড়ার পরই আমি এক ব...










