ঈদ নাটকের অভিনয়ে ব্যস্ত শিল্পীরা
|| বিনোদন ডেস্ক ||ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদ ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে অনেক দিন ধরে। তবে বেশি প্রচার করে নাটক। এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং সেই সঙ্গে সাতদিনের ধারাবাহিক প্রচার করে কোনো কোনো টিভি চ্যানেল। ঈদের নাটকের শুটিং চলছে এখন পুরোদমে। তারকা অভিনয়শিল্পীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো।ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের এবারের ঈদে অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। ‘বাজি’ নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।তৌসিফ মাহবুবের ঈদের সময় অনেক নাটক প্রচার হয়। এবার ঈদেও তার ব্যতিক্রম হবে না। এ ঈদে যে কয়েকজন তারকা অভিনয়শিল্পী ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যে তিনিও আছেন। জোভানকে এবারের ঈদে মেহজাবীনের বিপরীতে একটি নাটকে দেখা যাবে। নাটকটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। এছাড়া, ‘বান্টির বিয়ে’ ও ‘তুমি যাকে ভালোবাসো’ নাটক দুটিতে তার বিপরীত...










