মঙ্গলবার, এপ্রিল ১৪

বিনোদন

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি
বিনোদন

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। এবার এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘ইন্দুবালা’খ্যাত জয় সরকার। নামও রেখেছেন ‘আয়নাঘর’।রবিবার (১১ আগস্ট) পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেন তিনি। প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে।জয় বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরো থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।...
এবার সংস্কারের দাবি নিয়ে বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা
বিনোদন

এবার সংস্কারের দাবি নিয়ে বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা

নানান অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ থেকে দেশের সব ব্যবস্থাকে মুক্তির লক্ষ্যে সবাই যে যার জায়গা থেকে কাজ শুরু করেছেন। সেই দলে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষেরাও। এই অঙ্গনের নানান ক্ষেত্রে সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছেন তারা।বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন তারা।এ প্রসঙ্গে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা ‌মুহিন খান বলেন, ‌‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহাউৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলে...
অবশেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লাকী
বিনোদন

অবশেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন লিয়াকত আলী লাকী।সোমবার (১২ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।পদত্যাগ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন লিয়াকত আলী লাকী।জানা গেছে, রবিবার (১১ আগস্ট) দুপুরে অনুগত কয়েকজন কর্মকর্তা নিয়ে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন। এতে ছাত্র-জনতা ক্ষুব্ধ হন এবং তাদের ধাওয়া করেন। স্লোগান তোলেন লাকীর পদত্যাগের। এ কারণে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপরই আজ সোমবার (১২ আগস্ট) হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান লিয়াকত আলী লাকী। গত বছরের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলার ইতিহাসে তিনিই দীর্ঘ সময়ের মহা...
মানুষ যখন নিরাপদ ও সুস্থ থাকে তখন বিনোদন পেতে চায় : কাজী হায়াৎ
বিনোদন

মানুষ যখন নিরাপদ ও সুস্থ থাকে তখন বিনোদন পেতে চায় : কাজী হায়াৎ

কারফিউয়ের কারণে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে গেলেও সম্প্রতি সিনেপ্লেক্সগুলো আবার খুলেছে। নতুন সিনেমাও মুক্তি দিচ্ছেন না কেউ। এমনকি সম্প্রতি লুটপাট-ভাঙচুর চালানো হয়েছে সিনেপ্লেক্সেও। নিরাপত্তার অভাবে মানুষ সিনেমা দেখতে যাচ্ছেন না।সিনেমার বর্তমান প্রেক্ষাপট নিয়ে জানতে চাইলে নির্মাতা কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন -‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে না। যখন মানুষ নিরাপদ এবং সুস্থ থাকে তখন তারা বিনোদন পেতে চায়। কিন্তু এখন তো সেই পরিবেশ নেই। তাছাড়া সিনেপ্লেক্সে ভাঙচুরও একটা নেতিবাচক প্রভাব ফেলেছে।’এদিকে চলতি বছর এরইমধ্যে দুই ডজনের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু শাকিব খানের বাইরে কোনো হিরোর সিনেমা ব্যবসা করতে পারেনি। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একাধিক নির্মাতা। এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘সিনেমা যাকে বলে সেটা আগেই শেষ হয়ে গেছে। এখন প্রেক্ষাগৃহে যে সিনেমাগুলো মুক্তি ...
ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন
বিনোদন, রাজধানী

ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে নেমেছেন সড়ক আন্দোলনের পরিচিত মুখ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শিক্ষার্থীদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তিনিও। কখনও হ্যান্ড মাইকে চলমান যানের চালকদের উদ্দেশে দিচ্ছেন সচেতনতার বার্তা। গত কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে পথে।গত ৮ আগস্ট স্বেচ্ছাসেবী সংস্থা নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শাহবাগ, দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইল মোড়ে সড়কে চলমান যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে নিরাপদ সড়ক চাই-এর কর্মীরা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, সে ক্ষেত্রে দেশে শান্তি আসবে না, জবাবদিহি নিশ্চিত হবে না। শিক্ষার্থীদের দেখলাম, সড়ক সামলাচ্ছে। কেউ এক মুহূর্তের জন্য বসে নেই। দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের ক...
র‍্যাপার হান্নান মুক্তি পেলেন
বিনোদন

র‍্যাপার হান্নান মুক্তি পেলেন

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির ওপর ‘আওয়াজ উডা বাংলাদেশ’ নামে একটি গান করেছিলেন র‍্যাপার হান্নান। প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে গানটি। এ গানের কারণে গ্রেফতার করা হয় হান্নানকে। এবার মুক্তি মিলেছে হান্নানের।আজ মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সহকর্মী। গত ২৫ জুলাই গ্রেফতার করা হয় র‍্যাপার হান্নানকে।উল্লেখ্য, ১৮ জুলাই ইউটিউবে ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি প্রকাশ করেন হান্নান। নিজের ফেসবুকেও দেন শেয়ার।...
এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ
বিনোদন

এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ

অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এবার যেন তার পালকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। দেবের নায়িকা হচ্ছেন ফারিণ।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা অভিজিতের ‌‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে।জানা গেছে, নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। লন্ডন ও কলকাতায় হবে দৃশ্যধারণের কাজ। তবে বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে।...
সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো আরিফিন শুভর
বিনোদন

সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো আরিফিন শুভর

সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো ঢালিউড অভিনেতা আরিফিন শুভর। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই চিত্রনায়ক। গত ২০ জুলাই হওয়া বিচ্ছেদের ঘটনাটি আজ বুধবার (৩১ জুলাই) জানিয়েছেন শুভ।দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এ খবর জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছিলেন শুভ। এক বিবৃতিতে তিনি জানান, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন , ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’সদ্যসাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, ...
সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন
বিনোদন

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারে আক্রান্ত জুয়েল দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু দিন আগে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এই শিল্পীর।২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। পরে ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই শিল্পীর দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘এক বিকেলে’।...
করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার
বিনোদন

করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার

কানাডায় ছেলের কাছে যাওয়ার কথা ছিল এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার। করোনায় আক্রান্ত হওয়ায় টিকিট বাতিল করতে হয়েছে তাকে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিংবদন্তি এ নায়িকাকে। চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।আজ শনিবার (২৭ জুলাই) ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা। তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায়, তার করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন হাসপাতালেই ছিলেন তিনি। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।চম্পা বলেন, ‘দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক নয়। এর মধ্যে আপা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্...