প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী শবনম
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর নতুন কমিটির সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। দুইদিন সময় চেয়ে সেটি আবার বিনয়ের সঙ্গে ফেরতও দিয়েছেন। জানিয়েছেন নিজের অপারগতা ও অনাগ্রহের কথা। শেষ দিনগুলো মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসে-খেলে কাটিয়ে বিদায় নিতে চান তিনি।সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করার সিদ্ধান্ত হয়। সেন্সর বোর্ডের সদস্যরাই নবগঠিত সার্টিফিকেশন বোর্ডে দায়িত্ব পালন করবেন। এরমধ্যে দুজন সদস্য সরে দাঁড়ানোয় শূন্যতা সৃষ্টি হলে সেটি পূরণের লক্ষ্যে প্রস্তাব করা হয় শবনমকে।পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারজয়ী অভিনেত্রী শবনমকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মুঠোফোনে কল করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব দেওয়া হয়। তিনি দুইদিন সময় চান সিদ্ধান্ত নিতে। এর মধ্যে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী বোর্ডে থাকার বিষ...










