কনকচাঁপার জন্মদিনে শাবনূরের শুভেচ্ছা
নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার শুভ জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। দিবসটিতে কৃতজ্ঞতাচিত্তে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর তার প্রিয় শিল্পীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা কনকচাঁপা আপু। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ। আল্লাহপাকের কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবনূর। সেসব গানের সিংহভাগই পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। এই দুই গায়িকা ও নায়িকার মধ্যে ব্যক্তি জীবনেও রয়েছে মধুর সম্পর্ক।‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ কনকচাঁপার গাওয়া অনেক গানে ঠোঁট মিলিয়েছেন শাবনূর।বাংল...










