মঙ্গলবার, জুলাই ১৪

শিক্ষাঙ্গন

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অভিযোগের পর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের জমা দেওয়া সেমিস্টার ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের হিসাবের সঙ্গে মিলছে না।ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম জানান, তার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের প্রাথমিক প...
আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

|| নিজস্ব প্রতিবেদক ||চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থীই নিজ মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সোমবার (১১ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।​বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের ওই একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তবে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে দুটি বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।​বিকল্প ব্যবস্থা হিসেবে বলা হয়, হয় সংশ্লিষ্ট মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজে...
শিক্ষক থাকেন ঢাকায়, বেতন ওঠে দৌলতপুরে—পাঠদান দিচ্ছে দপ্তরি, যমুনায় ডুবছে শিশুদের ভবিষ্যৎ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষক থাকেন ঢাকায়, বেতন ওঠে দৌলতপুরে—পাঠদান দিচ্ছে দপ্তরি, যমুনায় ডুবছে শিশুদের ভবিষ্যৎ

জালিয়াতি আর অবহেলার শিকার মানিকগঞ্জের যমুনার দুর্গম চরের শিশুরা|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মাতৃত্বকালীন ছুটির নামে জালিয়াতি— শিক্ষার নামে প্রহসন! নিশ্চুপ প্রশাসন— বাঘুটিয়ার চরে শিক্ষার হাহাকার!যমুনা নদী বেষ্টিত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম বাঘুটিয়া চরাঞ্চল। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরত্বের এই জনপদে যমুনার ঢেউয়ের চেয়েও উত্তাল হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থার সংকট।সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে থাকার কথা থাকলেও, বছরের পর বছর শিক্ষকরা বিদ্যালয়ে অনুপস্থিত। চরের বিদ্যালয়গুলোতে শিক্ষক উপস্থিতি এখন কেবল খাতা-কলমে; বাস্তবে কোথাও পাঠদান করছে দপ্তরি, কোথাও অভিভাবক, আবার কোথাও প্রক্সি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, যমুনার এ চরাঞ্চলের ৪২ নম্বর রংদারপাড়া সরকারি প্রাথমিক...
মেধাবী শিক্ষার্থীর পাশে ইবি জমিয়তে তালাবা: ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেধাবী শিক্ষার্থীর পাশে ইবি জমিয়তে তালাবা: ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ধর্মতত্ত্ব অনুষদে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত সংবর্ধনা ও তালিম তারবিয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে ধর্মতত্ত্ব ডি-ইউনিট ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী আব্দুল মোত্তালেবকে ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে ভর্তি সহায়তা হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা যাত্রাকে সহজ ও অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী ও স্বপ্...
ঢাবিতে সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন
ধর্ম ও দর্শন, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মে) সুফি সেন্টারের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ...
ইবি জমিয়তে তালাবার দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি জমিয়তে তালাবার দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জেলা শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং এস এম রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তালাবার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক, তালাবার কেন্দ্রীয় সি: সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, ইবি তালাবার সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলে...
কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ আগামীকাল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ আগামীকাল

|| আরিফুল ইসলাম || নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃক পরিচালিত কামিল মাদরাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল (রবিবার) প্রকাশ করা হবে।শনিবার (০৯ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩রা জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়।সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।...
রক্তাক্ত বালাকোট: ইতিহাসের বুকে জাগরণের অগ্নিস্ফুলিঙ্গ
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রক্তাক্ত বালাকোট: ইতিহাসের বুকে জাগরণের অগ্নিস্ফুলিঙ্গ

|| আব্দুর রহমান জামী ||উপমহাদেশের মুসলিম ইতিহাসে বালাকোট যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নাম। ১৮৩১ সালের ৬ মে সংঘটিত এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং এটি মুসলিম জাগরণ, আত্মত্যাগ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।‎‎ঐতিহাসিকভাবে পলাশীর যুদ্ধ (১৭৫৭)-এর পর উপমহাদেশে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এর ফলে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং ধর্মীয় বিচ্যুতি মুসলিম সমাজকে গভীর সংকটে নিমজ্জিত করে। এই প্রেক্ষাপটে ইসলামী সংস্কার ও পুনর্জাগরণের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে।‎‎এই পরিস্থিতিতে সাইয়েদ আহমাদ শহীদ-এর নেতৃত্বে শুরু হয় একটি শক্তিশালী সংস্কারমূলক আন্দোলন, যার লক্ষ্য ছিল মুসলিম সমাজের আকীদা সংশোধন, নৈতিক উন্নয়ন এবং স্বাধীন অস্তিত্ব পুনরুদ্ধার। তিনি উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সফর করে মানুষকে সংগঠিত করেন এবং একটি সুসংহত আন্দোলন গড়ে তোলেন।‎‎আন্দোলনের ধা...
সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত: উপাচার্য তাজ উদ্দিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত: উপাচার্য তাজ উদ্দিন

|| নিজস্ব প্রতিবেদক ||‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে "আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫" শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুলহাস উদ্দিন। তিনি আইনগত সহায়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ এবং আইনের প্রায়োগিক বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্র...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’-এর উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’-এর উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ বুধবার ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ই...