Wednesday, October 14

শিক্ষাঙ্গন

ইউআইইউতে ‘ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ‘ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বায়োমেডিকেল ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ম্যামালিয়ান কোষ কালচার কৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ-এর (আইএআর) পরিচালক এবং ইইই বিভাগের প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং কর্মশালাটি পরিচালনা করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাহমিনা ফয়েজ।দিনব্যাপী এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ...
ইউআইটিএসের ইংরেজি বিভাগে সমসাময়িক সাহিত্য ও কর্মসংস্থান নিয়ে একাডেমিক আলোচনা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের ইংরেজি বিভাগে সমসাময়িক সাহিত্য ও কর্মসংস্থান নিয়ে একাডেমিক আলোচনা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে সমসাময়িক সাহিত্য, তত্ত্ব ও কর্মসংস্থান নিয়ে একটি প্রাণবন্ত একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খানের সার্বিক তত্ত্বাবধান ও ফ্যাসিলিটেশনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হাসান।একাডেমিক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||উৎসবমুখর পরিবেশ ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ গত শনিবার (২৭ জুন) সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার অদূরে এক মনোরম রিসোর্টে দিনব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও আহ্বানে (কনভেনর) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম।এবারের আয়োজনে মূল বক্তা (কী-নোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার মো....
হাওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।এম আশরাফুল আলম সভাপতি মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, নবনির্বাচিত সভাপতি এম আশরাফুল আলমের অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থী...
সলঙ্গায় খেইশ্বর মাদ্রাসার ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় খেইশ্বর মাদ্রাসার ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় খেইশ্বর বায়তুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক আসহাবে বদরীনদের স্মরণে আজীবন দাতা সদস্যদের নিয়ে ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা মুসলমানদের জন্য এক মহৎ শিক্ষা বহন করে। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং মহান আল্লাহর ওপর অবিচল ভরসা এবং ঈমানের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বদর দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, আল্লাহর পথে অবিচল থাকলে বিজয় নিশ্চিত।মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বদর সম্মেলনে অতিথি ও দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন রা...
নিয়োগ বঞ্চিত এনটিআরসিএ (১-১২তম) সনদধারীদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিয়োগ বঞ্চিত এনটিআরসিএ (১-১২তম) সনদধারীদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা তাদের দাবির স্বপক্ষে পুনরায় সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১-১২তম শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা তাদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন।নিয়োগ বঞ্চিত সনদধারীরা মাননীয় প্রধানমন্ত্রীর অতীতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। 'NTRCA (১-১২তম) শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদ' নামক ফেসবুক গ্রুপে চাকরিপ্রার্থীরা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিখছেন, "আহ! মানবতা, এ মজলুমদের ক্ষেত্রেই কেন তোমার এমন নীরবতা?" তারা অবিলম্বে তাদের প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ক...
ইউআইইউতে এসওবিই প্রজেক্ট শো অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে এসওবিই প্রজেক্ট শো অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র (এসওবিই) উদ্যোগে “এসওবিই প্রজেক্ট শো” শিরোনামে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাস অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, বাস্তবধর্মী প্রোটোটাইপ এবং সফল উদ্যোগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো উপস্থাপনের জন্য আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউ’র প্রফেসর এমেরিটাস প্রফেসর ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।এই প্রজেক্ট শো ছিল স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র স্নাতক পাঠ্যক্রমের অধীনে দুটি ফ্ল্যাগশিপ কোর্স। এর মধ্যে একটি হলো- ‘এন্টা...
লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন

শিক্ষার্থীদের ব‍্যাংকিং সুবিধার্থে সাউথইস্ট ব‍্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: -উপাচার্য ড. তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটিতে ৫দিন ব‍্যাপী সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন‍্য সাউথইস্ট ব‍্যাংক বাংলাদেশে প্রথম বারের মতো ক্রেডিট কার্ড এবং মাল্টি কারেন্সি ট্রানজেকশন প্রিপেইড কার্ড সুবিধা প্রদান করছে যা খুবই প্রশংসনীয়। তিনি লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব‍্যাংক সিলেটের কার্ড ডিভিশনের ইনচার্জ বুশরা তায়েব এবং কার্ড ডিভিশনের টীম লিডার মো. মহিবুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পর্যন্ত এ ক‍্যাম্পেইন চলবে।...
সিঙ্গাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিঙ্গাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব...
ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত তহবিল থেকে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও এই বৃত্তি প্রদান করা হলো।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। উপাচার্য...