Wednesday, October 14

শিক্ষাঙ্গন

ইবি’র লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মোসাদ্দেক-নাহিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি’র লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মোসাদ্দেক-নাহিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন ‘লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোসাদ্দেক হোসেন সভাপতি এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাহিদ হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।গত মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. শাহ আলম কবির প্রামানিক এবং সাবেক সভাপতি মুহিউল ইসলাম ও রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ওসমান গণি, আব্দুল্লাহ বিন হাবিব, মোসলেমা আক্তার ও আরমান হোসেন আপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানজীম ইসলাম নোমান, নিশাত সরকার ও মানিক হোসেন মনোনীত হয়েছেন।এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসে...
দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মানিকগঞ্জের ডিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মানিকগঞ্জের ডিসি

​সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে চলমান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্বিক পরীক্ষা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন।​পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের ভেতরের আসন বিন্যাস, পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।​উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জেলাজুড়ে পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বি...
ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রীকে একই বিভাগের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরে গণমাধ্যমে উঠে এসেছে নানান অভিযোগ। এসব অভিযোগ দৃষ্টিগোচর হলে সিন্ডিকেট সভায় উক্ত নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগ স্থগিত হওয়া প্রার্থী ফিরোজা নাজনিন একই বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২য় ও ৩য় বর্ষে অধ্যায়নকালীন তার বর্তমান স্বামী পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন বলে জানা যায়। এ তথ্য নিতে বিভাগে গেলে তথ্য দিতে গড়িমসি করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল-মাহমুদ।‎‎এসময় তথ্য নিতে সাংবাদিকদের লিখিত দিতে বলেন এবং সময়ক্ষেপন করেন। বুধবার বেলা আনুমানিক ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে নানা আলোচনা করেন। পরে সময়ক্ষেপন দেখে সাংবাদিকরা এক দেড় ঘন্টা পরে এসে তথ্য নিয়ে যাবেন বলে তাকে জানান। ...
বদলগাছীতে শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

|| নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মামুন তাঁর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি কিছু প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে তাঁকে জড়িয়ে ‘বদলগাছীতে সরকারি হাইস্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।এক বিবৃতিতে শিক্ষক আসাদুজ্জামান মামুন জানান, প্রকাশিত সংবাদে আব্দুল মাজেদ নামের এক অভিভাবক ও তাঁর মেয়ে মোহনাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। মূলত, শিক্ষার্থী মোহনা পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। গত জানুয়ারি মাসে ওই শিক্ষার্থী ও তাঁর অভিভাবক আব্দুল মাজেদ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে নবম শ্রেণিতে ভর্তির ব্যাপারে তাঁর সহযোগিতা চান। তখন তিনি তাঁদের জানান, অন্...
সম্মানীকে সম্মান না দেওয়া অসম্মান নয়, কেড়ে নেওয়া বেশি অপমানজনক
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সম্মানীকে সম্মান না দেওয়া অসম্মান নয়, কেড়ে নেওয়া বেশি অপমানজনক

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||সম্মানীকে সম্মান না দেওয়া হয়তো অপরাধ নয়, কিন্তু সম্মান দিয়ে তা কেড়ে নেওয়া চরম অবমাননাকর। অতি সম্প্রতি দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস পদটি প্রত্যাহারের ঘটনা প্রসঙ্গে এই বেদনাবোধ থেকেই কিছু কথা বলা প্রয়োজন মনে করছি।গত ২৪ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অফিস আদেশের (স্মারক নং- বিএমইউ/২০২৬/৬২৮৮) মাধ্যমে তাঁর ইমেরিটাস অধ্যাপক পদটি প্রত্যাহার করা হয়েছে। শুধু পদ প্রত্যাহারই নয়, চিঠিতে কারণ উল্লেখপূর্বক তাকে দেওয়া আর্থিক সম্মানীও ফেরত চাওয়া হয়েছে। চিঠির ভাষ্যমতে— বিগত ২০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম সভায় আলোচ্যসূচির বাইরে গিয়ে এক সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্...
ইবি ক্রিকেট ক্লাবের নতুন কমিটি: সভাপতি অপি, সম্পাদক যায়েদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ক্রিকেট ক্লাবের নতুন কমিটি: সভাপতি অপি, সম্পাদক যায়েদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরব হোসেন অপি এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমান মনোনীত হয়েছেন।বুধবার (১ জুলাই) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সরাসরি তত্ত্বাবধানে এ নতুন কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রায়হান উদ্দিন ফকির। উপদেষ্টামণ্ডলী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন।নবনিযুক্ত সভাপতি মেহেরব হোসেন অপি ...
ইবিতে সিআরসি’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে সিআরসি’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) শাখা কর্তৃক আয়োজিত "মৌসুমি ফল উৎসব" সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়।সংগঠনটির কর্মীদের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, আমড়া, কলা, লটকন ও ড্রাগনসহ হরেক রকমের দেশীয় ও মৌসুমি ফলের পসরা সাজানো হয়।উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মৌসুমি ফল উৎসব আমাদের দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণ তুলে ধরার এক অনন্য আয়োজন। সু...
নাগেশ্বরীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ জুলাই) দুপুরে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, হামিদুল ইসলাম, আয়নাল হক এবং ছলিম উদ্দিন।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ...
একই প্রশ্নে কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

একই প্রশ্নে কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশজুড়ে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও সমতা ফেরাতে এবারই প্রথমবারের মতো দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন (একই) প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে এবার অভূতপূর্ব ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হবে। এবারের পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। সারা দেশের মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্...
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ‘সেরা প্রতিষ্ঠান পুরস্কার ২০২৬’ পেল কালাদী ইসলামিয়া কামিল মাদ্রাসা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ‘সেরা প্রতিষ্ঠান পুরস্কার ২০২৬’ পেল কালাদী ইসলামিয়া কামিল মাদ্রাসা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত মর্যাদাপূর্ণ "সেরা প্রতিষ্ঠান পুরস্কার ২০২৬" (Best Institution Award 2026) লাভ করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কালাদী সাহাজুদ্দিন জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। একাডেমিক ক্ষেত্রে অনন্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করে।মাদ্রাসার এই গৌরবময় অর্জনে গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আলহামদুলিল্লাহ! এই অসামান্য অর্জন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।"এই অভূতপূর্ব সাফল্যের পেছনে পিএইচপি (PHP) ফ্যামিলি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ...