Wednesday, October 14

শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে দুই দিনের কর্মশালা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন প্রায়ই আমাদের সামনে আসে—‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি আমাদের চাকরি কিংবা ব্যবসার ধরন বদলে দেবে?’ কিন্তু বাস্তব সত্য হলো, প্রশ্নটি এখন আর তা নয়। বরং আসল প্রশ্নটি হলো—‘এআই-এর এই অবধারিত পরিবর্তনের জোয়ারে আমরা কি নেতৃত্ব দেব, নাকি কেবল দর্শক হয়ে তা দেখব?’ প্রযুক্তির এই অভাবনীয় বিপ্লবের যুগে ব্যবসায়িক খাতের ভবিষ্যৎ নেতৃত্বকে প্রস্তুত করতে গত ১৮ ও ১৯ জুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ আয়োজন করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক দুই দিনব্যাপী এক বিশেষায়িত কর্মশালা।বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ডিজাইন করা এই কর্মশালা দুটির মূল প্রতিপাদ্য ছিল—ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর বাস্তবমুখী প্রয়োগ এবং এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা।১৮ জুন অনুষ্ঠিত হয় বিবিএ শি...
সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়) প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ২০২৬। গতকাল শনিবার (২০ জুন) “সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন পূর্বালী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাই সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, অত্র বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও অগ্রজ-অনুজদের কাছে পেয়ে অনুষ্ঠানস্থল এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। উৎসবের ...
গ্রিন মডেল টাউনে ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্রিন মডেল টাউনে ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকার মান্ডাস্থ গ্রিন মডেল টাউনে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। গতকাল শনিবার (২০ জুন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার বিস্তার ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই নতুন মাইলফলক স্পর্শ করে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ।ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইআইটি-এর বোর্ড অব গভর্নরস-এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন, অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিআইআইটি’র উপদেষ্টা প্রফেসর ড. ...
উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক

|| আখতার হোসেন হিরন সলঙ্গ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।জানা যায়, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার (২০ জুন) সকালে রফিকুল ইসলাম রফিক মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আতিকুর রহমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লা'র পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নকল্পে আলোচনা রাখেন...
বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||চাকুরী সেটা সরকারি হোক আর আধা সরকারি বা বেসরকারি সবখানেই বেতন স্কেল পদ অনুযায়ী প্রদান করা হয়ে থাকে।চাকুরী বিধি মোতাবেক অবসর গ্রহণের পর প্রতিষ্ঠানভেদে গ্রাচ্যুইটি/ পেনশন/ অবসর ভাতা/ এককালীন অনুদান ইত্যাদি প্রদান করা হয়ে থাকে।আগে শুধু সরকারি চাকুরী বিধিতে অবসরকালীন সুবিধা প্রদান করা হতো। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবসরোত্তর একটি পয়সাও প্রদান করার কোন বিধান ছিল না। এর চাইতে অমানবিক আর কি হতে পারে?বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অবসরোত্তর ৭৫ মাসের মূল বেতনর সমপরিমাণ অর্থ প্রদান করার বিধান করা হয়।সে যাই হোক সরকারি অবসরোত্তর কর্মকর্তা কর্মচারীরাও যে খুব সুবিধাজনকভাবে তাদের টাকা উত্তোলন করতে পেরেছেন এমনটি কিন্তু নয়। নিজের টাকা উঠাতে কিন্তু এর একটা অংশ লাল ফিতার পিছনে খরচ করতে হয়...
জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় রাজারহাটের জারিফ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় রাজারহাটের জারিফ

|| নিজস্ব প্রতিনিধি ||জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ খ্রিষ্টাব্দের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের কৃতী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ। গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই গৌরবময় এই জাতীয় পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।সারাদেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা তিনে জায়গা করে নেয় জারিফ। সে কুড়িগ্রামের রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন রাজারহাটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। মেধা ও যোগ্যতার এই অনন্য স্বীকৃতিতে তার পরিবার, শিক্ষক সমাজ এবং...
পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

||‎ সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||‎‎খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।‎‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।‎‎এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”‎‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী...
মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত: হরগজের শিক্ষার্থীদের কণ্ঠে ‘প্রতিরোধের সুর’
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত: হরগজের শিক্ষার্থীদের কণ্ঠে ‘প্রতিরোধের সুর’

​|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মাদকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং একটি সুস্থ-নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমী সামাজিক জাগরণের সাক্ষী হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়'। প্রতিষ্ঠানটির শিক্ষক, স্থানীয় সচেতন সমাজ এবং মাঠজুড়ে সারিবদ্ধ ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে প্রতিধ্বনিত হলো—"মাদক যেখানে, প্রতিরোধ সেখানে।" আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি এই অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।​সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শত শত শিক্ষার্থী। বিশেষ করে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের হাতে থাকা 'মাদক যেখানে, প্রতিরোধ সেখানে' স...
তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমিতে একটি প্রত্যয়নপত্র কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার জেরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।গত বুধবার (১৭ জুন) শম্ভুপুর খাসের হাট বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।জানা যায়, প্লে শ্রেণির শিক্ষার্থী মো. লাভিবের পিতা আহসানুল হক মমিন কয়েকদিন আগে সন্তানের জন্মনিবন্ধনের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেন। গতকাল তিনি পুনরায় বিদ্যালয়ে এসে প্রত্যয়নপত্রে সংশোধন ও স্বাক্ষরের বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাতা ও চেয়ার দিয়ে আঘাত করার দাবী করেন শিক্ষিকা। বিদ্যালয়ের ঘটনার জেড় ধরে দক্ষিণ খাসের হাট বাজারে উভয় পক্ষ...
এইচএসসিতে এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসিতে এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, "এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। মূলত প্রতিটি বোর্ডের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার লক্ষ্যেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"পরীক্ষাকালীন যেকোনো প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা বা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা ...