তরুণ কলাম লেখক ফোরামের ‘বার্ষিক লেখক সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শুয়াইব হোসেন, তারুণ্য সংগঠনের সভাপতি ইমন হোসেন, আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর এবং ক্যাপ সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া।এ ছাড়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদ...










