Wednesday, July 29

সুবিপ্রবির নবনিযুক্ত ভিসিকে ‘ইবি তালাবা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘ইবি তালাবা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ শেষে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সততা ও আমানতদারিতার সাথে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানান।

এ সময় শুভেচ্ছা জানান— ইবি তালাবা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ‘আলোকিত দৈনিক’-এর নির্বাহী সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিশান এক্সেসোরিস লিমিটেড-এর মার্কেটিং ম্যানেজার আবু ত্বহা মো. নুরুল্লাহ, অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রেজাউল হক, অ্যাসোসিয়েশনের সদস্য ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক গুলশান শাখার মুরাক্বিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু জাফর আনসারী এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুক। শুভেচ্ছা জ্ঞাপনকারী সকলেই এই শিক্ষাগুরুর সরাসরি ছাত্র।

সাক্ষাৎকালে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং সুবিপ্রবিকে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *