এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু
|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এখন থেকে পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে একই পদের বিপরীতে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।এ লক্ষ্যে সরকার গত ২৭ জানুয়ারি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং টেলিটকের প্রস্তুতকৃত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।নীতিমালা অনুযায়ী, প্রথম নিয়োগের পর টানা দুই বছর চাকরি সম্পন্ন হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। তবে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যোগদানের পর পুনরায় আবেদনের জন্য সেখানেও ন্যূনতম দুই বছর কর্...










