Wednesday, October 14

শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এর মাধ্যমে তিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, 'ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০' (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. ইদ্রিস আলীকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে, তাঁর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর। পদে থাকাকালীন ত...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট দেশজুড়ে একযোগে প্রকাশ করা হবে।আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। তবে ফল সংগ্রহ এবং জানার বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।...
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে নবীণবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, “দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়া। দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।”রবিবার (২৬ জুলাই) মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না; সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা...
শাবিপ্রবির সাবেক বিভাগীয় প্রধানের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটি উপাচার্যের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শাবিপ্রবির সাবেক বিভাগীয় প্রধানের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটি উপাচার্যের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ‍্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ‍্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আক্তারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।অধ‍্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আক্তারুল ইসলাম চৌধুরী ২৪ জুলাই ২০২৬ সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের তিনি সিভিল অ‍্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘসময় বিভাগীয় প্রধান এবং School of Applied Sciences and Technology -এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি একজন সমাদৃত গবেষক।তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া শিক্ষার্থী ধরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া শিক্ষার্থী ধরা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ভুয়া শিক্ষার্থী ধরা পড়েছে। তবে ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। গঠিত হয়নি কোনো তদন্ত কমিটিও। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‎‎জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শামিমা আক্তার (রোল: ২৪১০১০৪) নামে এক শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে বিভাগে নাম অন্তর্ভুক্ত করে ক্লাস ও ১ম সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় (সর্বশেষ রোল: ২৪১০১০৩) তার নাম বা রোল ছিল না। বিভাগীয় অফিশিয়াল কম্পিউটারে জালিয়াতি করেই তার নাম যুক্ত করা হয়। ১ম সেমিস্টারের রেজাল্ট তৈরির সময় বিশ্ববিদ্যালয়ের মূল রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারে তার রোল না পাওয়ায় ...
ইউআইইউর গবেষণা ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউর গবেষণা ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বিইএআর (বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স) সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬’-এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দু’দিনব্যাপী এই সামিটের উদ্বোধনী দিনে তিনি স্টলটি ঘুরে দেখেন।পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী ইউআইইউ-এর গবেষকদের উদ্ভাবিত ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ রেসকিউ রোভার’ এবং ‘ইউআইইউ মেরিনার’-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী গবেষণা ও প্রযুক্তি বাণিজ্যিকীকরণের উদ্যোগসমূহ গভীর আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন।এছাড়া স্টলে প্রদর্শিত বিশেষ গবেষণা প্রকল্প—স্মার্টএন্ডো, বলতে চাই, স্মার্ট অটিজম বার্তা, বিস্ক্যান এবং ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) সম্পর্কে বি...
​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ওই ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি।​পরবর্তীতে ছাত্রাবাসের ...
‎মাদরাসা ছাত্রীদের ফুটবল খেলা: ইসলামী মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‎মাদরাসা ছাত্রীদের ফুটবল খেলা: ইসলামী মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

এস.এম.রেদোয়ানুল হাসান‎ইসলাম মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা, পর্দা ও তাকওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্যই আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, যা ব্যক্তি, পরিবার ও সমাজের পবিত্রতা রক্ষা করে। সাম্প্রতিক সময়ে মাদরাসা ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের আলোচনা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত বিষয়টি আবেগ নয়, বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিবেচনা করা।‎আল্লাহ তাআলা বলেন, “আর মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে… তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর টেনে দেয়।” (সূরা আন-নূর ২৪:৩১)। আবার আল্লাহ বলেন, “হে নবী! আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের সহজে চেনা যাবে এবং তারা উত্যক্ত হবে না।”...
ইউআইইউ’তে পোস্ট বাজেট ২০২৬-২০২৭ আলোচনা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে পোস্ট বাজেট ২০২৬-২০২৭ আলোচনা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র (এসওবিই) উদ্যোগে “পোস্ট বাজেট ২০২৬-২৭” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে “বাংলাদেশের ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রস্তাবিত করনীতি দেশের অর্থনীতির জন্য সামগ্রিকভাবে উপকারী হবে” শীর্ষক একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির আলোকে জাতীয় বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।এরপর “তরুণীরা কীভাবে বাজেটকে ব্যাখ্যা করে, এর অগ্রাধিকারগুলো মূল্যায়ন করে এবং বাংলাদেশের ভবিষ...
মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল টিম গঠন: মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র নয়তো?
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল টিম গঠন: মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র নয়তো?

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীসম্প্রতি মাদ্রাসা বোর্ডের রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত (২১ জুলাই ২০২৬) একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে—ষষ্ঠ শ্রেণি থেকে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও ফুটবল টিম গঠন করতে হবে। সিদ্ধান্তটি দেশের মুসলিম জনগণকে চরমভাবে বিক্ষুব্ধ করে তুলেছে।বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র; যার ৯১ শতাংশই পরম ধার্মিক। এই দেশের শিক্ষা, সংস্কৃতি ও ইসলামী তাহজিব-তামাদ্দুন চর্চার মূল ভিত্তি হলো মাদ্রাসা।ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অবশ্যই বালেগা। তাদের শারীরিক অবকাঠামো পঞ্চম শ্রেণি থেকেই বিকশিত হতে থাকে। অন্যদিকে ফুটবল একটি অত্যন্ত দৌড়ঝাঁপের খেলা। এমন খেলায় শারীরিক নানাবিধ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হওয়াই স্বাভাবিক, যা সম্পূর্ণভাবে ইসলামী পর্দার বিধানের পরিপন্থী। অভি...