সুবিপ্রবি শিক্ষার্থীরা একদিন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে সুনাম ছড়াবে: উপাচার্য
|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বমঞ্চে দেশ ও জাতির জন্য বিরল সম্মান বয়ে আনবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জস্থ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপাচার্য বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং এর ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। একদিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুনাম নিয়ে আসবে, যা পুরো বিশ্ব দেখবে। যেমন ইরান আজকে প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আমি বিশ্বাস করি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...










