Thursday, October 15

বাণিজ্য ও অর্থনীতি

নবম পে-স্কেল: সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

নবম পে-স্কেল: সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে অর্থ বিভাগ। মূল বেতনের বাইরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও বেতন বৃদ্ধির হার, ভাতা, জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা পর্যালোচনার কারণে সময় পেছানো হয়।অর্থ মন্ত্রণালয় সূত্রের খবর, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচন...
সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানার কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল ঘোষ গত ৭-৮ বছর ধরে দরগ্রাম ও আশপাশের হাট-বাজার থেকে দুধ কিনে নিজ বাড়ির কারখানায় ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন নামিদামি মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচা...
বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খালে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ব্যবহারে নির্বিচারে মাছ শিকারের ফলে অস্তিত্ব সংকটে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। সোমবার (১৭ আগস্ট) ফতেজঙ্গপুর ও আবাদপুর বিলে সরেজমিনে দেখা যায়, ছোট খালগুলোতে এই অবৈধ জাল ব্যবহার করে অবাধে মাছ ধরা হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে।ক্ষতিকর এই জাল বন্ধে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫-৩০টি ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।অভিযান পরিচালনাকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় জানান, মৎস্য স...
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||রাজস্ব ব্যবস্থা এবং কর প্রদান নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, "সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় খাতগুলোতে নিশ্চিতভাবেই অর্থ ব্যয় করা হবে। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।"তিনি আরও জোর দিয়ে বলেন, "সরকারের মূল লক্ষ্য পেছনে ফিরে যাওয়া নয়, বরং সব...
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে: অর্থমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে: অর্থমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়ননির্ভর অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি রোধ ও পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করা হবে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অর্থমন্ত্রী বলেন, "রাজস্ব সম্মেলন শুধু আদায়ের হিসাব-নিকাশের কোনো অনুষ্ঠান নয়, এটি জাতীয় ঐকমত্য গঠনের একটি প্ল্যাটফর্ম। কীভাবে নিজস্ব অর্থায়নে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়, সেই পথ নির্ধারণে এ সম্মেলন ভূমিকা রাখবে।"দেশের রাজস্...
পানছড়িতে ওএমএস-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ওএমএস-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে খোলা বাজারে বিক্রি করা (ওএমএস) চাল ও আটা ওজনে কম দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে ডিলার মেসার্স জামান এন্টারপ্রাইজের বিরুদ্ধে।সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে চাল ও আটা বিতরণের সময় সরেজমিনে দেখা যায়, প্রতি ৫ কেজির চাল ও আটার বরাদ্দে ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কম দেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা গরিব মানুষ, তাই কম দামে চাল-আটা কিনতে আসি। কিন্তু এখানে এসে দেখি প্রতি ৫ কেজিতে ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কম দেয়। এ বিষয়ে কথা বললে বলা হয় গুদাম থেকেই নাকি কম এসেছে। এভাবে চাল কম পেলে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করে ডিলার মেসার্স জামান এন্টারপ্রাইজের মালিক নুরুজ্জামান বলেন, খাদ্যগুদাম...
বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস

​|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||​নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ রেণু মাছ ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে চাষির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।​জানা যায়, উপজেলা সদরের লেখক অফিস সংলগ্ন ও বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের পেছনে অবস্থিত পিন্ডিরা মৌজার ১.২০ একর আয়তনের (দলা পুকুর) পুকুরটির যৌথ মালিক মোঃ মোশাররফ হোসেন সরদার, মৃত নূর মোহাম্মদ মেম্বারের সন্তানরা, মৃত ইসমাইল হোসেনের সন্তানরা এবং আলী হাসান বুলবুল। কাষ্টডোব গ্রামের জাফর আলীর ছেলে মোঃ এনামুল হক ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে ৩ লাখ ৫০ হাজার টাকায় পুকুরটি লিজ নেন।​লিজ নেওয়ার পর এনামুল হক রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। তবে গত মাসে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে প্রথম দফায় বিষ প্রয়োগ করে। বিষয়টির ভয়াব...
নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। অভিযানে মোট ২৬৮ পিস থান কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা সদরের দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন...
ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বন্ধ ক্রিসেন্ট জুট মিল লিজ নেওয়ার পর পাটকল চালু না করে সেখানে মুরগির ফিড কারখানা স্থাপনের উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত ফিড কারখানার কার্যক্রম বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় পাটকল হিসেবে চালুর দাবি জানিয়েছেন।শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন বন্ধ হয়ে যাওয়া প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা।বিকাল ৫টার দিকে বিভিন্ন বন্ধ পাটকলের শ্রমিকরা ক্রিসেন্ট গেটে জড়ো হন। পরে তারা মিলটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিকাল সাড়ে ৫টায় প্রধান ফটকের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।...
দেশে স্টিল ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন খাতে সেবার মান বাড়াচ্ছে ‘মেটাল সাইন’
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

দেশে স্টিল ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন খাতে সেবার মান বাড়াচ্ছে ‘মেটাল সাইন’

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের স্টিল ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন শিল্পে নান্দনিক ডিজাইন ও গুণগত মান নিশ্চিত করে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান ‘মেটাল সাইন’ (Metal Sign)। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ১৫০টিরও বেশি সফল প্রজেক্ট সম্পন্ন করেছে।প্রতিষ্ঠানটি গেট, গ্রিল, ডোর, উইন্ডো, আধুনিক ডুপ্লেক্স ও আধুনিক স্টেইনলেস স্টিল স্টিয়ার রেলিং, গ্লাস পার্টিশন এবং সুইমিং পুল স্ট্রাকচারসহ বিভিন্ন ধরণের স্টিল ও অ্যালুমিনিয়ামের কাস্টমাইজড ফেব্রিকেশন সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের নান্দনিক চাহিদা ও আধুনিক স্থাপত্যকলার সাথে সামঞ্জস্য রেখে সেরা মানের ফিনিশিং দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।মেটাল সাইন-এর ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) ও প্রোপাইটর মো. মুস্তাফিজুর রহমান জানান, গুণগত মান এবং আধুনিক ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের আপস না...