একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প: বদলে যাবে ১৯ জেলার চিত্র
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। আজ বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পের প্রথম পর্যায়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই মেগা প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সভাসূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল এই পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনা। প্রকল্পের আওতায় পদ্মা নদীতে প্রায় ২৯...










