Friday, October 16

বাণিজ্য ও অর্থনীতি

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে মানিকগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ‘ইসলামী ব্যাংক মানিকগঞ্জের গ্রাহকবৃন্দের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার জোরালো দাবি জানান।মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া। বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ ইসলামী ধারার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি বিশেষ...
চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন হলো একটি আধুনিক প্রযুক্তি। এটি গুদামে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পেঁয়াজের পচন রোধ করে এবং ওজন কমাতে দেয় না। এর মাধ্যমে দীর্ঘ ৫ থেকে ৬ মাস পর্যন্ত পেঁয়াজ সম্পূর্ণ সতেজ ও শুকনো রাখা সম্ভব হয়।কুড়িগ্রামের চিলমারীতে শনিবার (২৩ মে) কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগের উপজেলার পিয়াঁজ চাষীদের মাঝে পিয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা অস্টমীরচর, চিলমারী, ও রমনা ইউনিয়নের ৪জন চাষীর মাঝে এয়ারফ্লো মেশিন ও মাচা তৈরির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সারওয়ার হোসেন ও মনিরুজ্জামানসহ বিভিন্ন প...
তাড়াইল গোরস্থান মার্কেটে ফারহান সুজে চলছে ২০% ছাড়ের ধামাকা অফার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইল গোরস্থান মার্কেটে ফারহান সুজে চলছে ২০% ছাড়ের ধামাকা অফার

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||ঈদ ও মৌসুম উপলক্ষে তাড়াইল গোরস্থান মার্কেটের জনপ্রিয় জুতার দোকান ফারহান সুজ-এ ঘোষণা করা হয়েছে বিশেষ মূল্যছাড়!প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ জুটন মড়ল জানান, বর্তমানে দোকানের সব ধরনের জুতায় ২০% ছাড় চলছে। পুরুষ, মহিলা ও শিশুদের সকল ব্র্যান্ডের জুতা সাশ্রয়ী দামে পাওয়া যাবে।তিনি বলেন, “গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এই ছাড়ের আয়োজন করেছি। ভালো মানের জুতা যাতে সবার হাতের নাগালে থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”কম দামে ভালো মানের জুতা কিনতে আগ্রহীরা দ্রুত গোরস্থান মার্কেটে অবস্থিত ফারহান সুজে যোগাযোগ করতে পারেন।মোবা: 01735485193...
কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কালুরঘাট ফেরিঘাটের নতুন ইজারা কার্যক্রম নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ৩০ এপ্রিল প্রকাশিত ফেরিঘাটের ইজারা সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (Writ Petition No. 5977 of 2026) দায়ের করা হয়।রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১১ মে ২০২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত টেন্ডার বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Stay Order) প্রদান করেন। একই সঙ্গে কেন বিজ্ঞপ্তিটি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন আদালত।আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালুরঘাট সেতু চালুর পর ফেরির ওপর নির্ভরতা আগের তুলনায় কমে গেছে। ...
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী যেন এই সংগ্রহ অভিযানে কৃষক...
আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||টাকা লেনদেনের মাধ্যম হিসেবে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৬ মে) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় খুলনার ব্যবসায়ী, অংশীজন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. হাবিবুর রহমান।অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক...
ক্ষতিপূরণের টাকা চাওয়ায় অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হোটেল মালিকের সংবাদ সম্মেলন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ক্ষতিপূরণের টাকা চাওয়ায় অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হোটেল মালিকের সংবাদ সম্মেলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি | (রাজশাহী)রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের মালিক ক্ষতিপূরণের বকেয়া টাকা দাবি করায় তাকে ‘চাঁদাবাজ’ হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ব্যবসায়ী এনাজুল হক অমি। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাওনা টাকা আদায়ের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার (১৫ মে) বিকেলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকার ‘হোটেল হক’স ইন’-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন হোটেলের পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা একটি ভবন নির্মাণ করছে। অভিযোগ অনুযায়ী, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নির্মাণকাজ পরিচালনার ফলে ...
খুলনা বিভাগে কোরবানির পশুর জন্য ১৭০ হাট, প্রস্তুত ১৪২ ভেটেরিনারি টিম
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা বিভাগে কোরবানির পশুর জন্য ১৭০ হাট, প্রস্তুত ১৪২ ভেটেরিনারি টিম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলায় এবার ১৭০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকার খামারিরা কোরবানির পশু নিয়ে হাটমুখী হতে শুরু করেছেন।জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর এসব পশুর হাট পরিচালনা করবে। ঈদের দিন সকাল পর্যন্ত হাটগুলো চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিভাগীয় তথ্য অনুযায়ী, খুলনা জেলায় সবচেয়ে বেশি ২৭টি পশুর হাট বসছে। এর মধ্যে জোরাগেট পশুর হাট অন্যতম। এছাড়া বাগেরহাটে ২৯টি, সাতক্ষীরায় ১৬টি, যশোরে ২০টি, ঝিনাইদহে ২২টি, মাগুরায় ১৫টি, নড়াইলে ১০টি, কুষ্টিয়ায় ১৭টি, চুয়াডাঙ্গায় ৮টি এবং মেহেরপুরে ৬টি হাট স্থাপন করা হচ্ছে।খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. গোলাম হায়দার জানান, বিভাগের ৫৯টি উপজেলাসহ কেসিসি এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে। হা...
বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সঠিক নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মাংস ব্যবসায়ী সাজু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই নিশ্চিত করতে হবে এবং চামড়া সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা আরও জানান, স...
খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা

|| এস এম শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা) ||বৈকালী এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল আকৃতির ভবনটি দূর থেকেই নজর কাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের আড্ডায়ও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই স্থাপনাটি।স্থানীয়দের দাবি, ভবনটি প্রায় ৩২ তলা হতে পারে। নির্মাণ শেষ হলে এটিই খুলনা মহানগরীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিতি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মহলে এটিকে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল প্রকল্প বলেও আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বড় বয়রা ও বৈকালী এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ভবনটির নির্মাণকাজ চলছে। প্রতিদিন সেখানে শ্রমিক ও ভারী যন্ত্রপাতির ব্যস্ততা দেখা যায়। ভবনের দৃশ্যমান অংশ ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে, যা নতুন স্থাপত্য আক...