Friday, October 16

বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশী টাকায় মুদ্রার বিনিময় হার (৪ মে, ২০২৬)
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশী টাকায় মুদ্রার বিনিময় হার (৪ মে, ২০২৬)

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (৪ মে, ২০২৬) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।মুদ্রার বিনিময় হার (৪ মে, ২০২৬)মুদ্রার নাম ও প্রতীকক্রয় মূল্য (টাকা)বিক্রয় মূল্য (টাকা)ইউএস ডলার (USD)১২২.৭৫১২২.৭৫পাউন্ড (GBP)১৬৬.৫৯১৬৬.৬৮ইউরো (EUR)১৪৩.৮৬১৪৩.৮৮জাপানি ইয়েন (JPY)০.৭৮০.৭৮অস্ট্রেলিয়ান ডলার (AUD)৮৮.৪১৮৮.৪৭সিঙ্গাপুর ডলার (SGD)৯৬.৩৫৯৬.৪০কানাডিয়ান ডলার (CAD)৯০.৩৩৯০.৩৩ইন্ডিয়ান রুপি (INR)১.২৯১.২৯সৌদি রিয়াল (SAR)৩২.৭৭৩২.৭৯বিশেষ দ্রষ্টব্য: বাজার পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় এই বিনিময় হার পরিবর্তন হতে পারে।...
চার দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চার দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

|| নিজস্ব প্রতিবেদক ||টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। এর ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ সোমবারও সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুসের নতুন দর অনুযায়ী, ভালো মানের স্বর্ণের পাশাপাশি বেড়েছে অন্যান্য মানের স্বর্ণের দামও। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।এর আগে অবশ্য গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভালো ...
আজকের মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আজকের মুদ্রা বিনিময় হার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার বিনিময় হার : বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকাইউএস ডলার – ১২২ টাকা ৭৫ পয়সাইউরো – ১৪২ টাকা ২৪ পয়সাপাউন্ড – ১৬৩ টাকা ৩০ পয়সাভারতীয় রুপি – ১ টাকা ৩১ পয়সাসিঙ্গাপুরি ডলার – ৯৫ টাকা ৬১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত – ৩০ টাকা ৩৮ পয়সাসৌদি রিয়াল – ৩২ টাকা ৬১ পয়সাকুয়েতি দিনার – ৩৯৫ টাকা ৭৭ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ০১ পয়সা(সূত্র: গুগল) *যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।...
মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মািনকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা মিলন'স ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন'স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ।ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কম পরিমাণে ডিজেল সরবরাহ করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।আসাদুজ্জামান রুমেল জানান, পরিমাপ যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল, যা ভোক্তা অধ...
হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: শঙ্কায় বিশ্ব অর্থনীতি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: শঙ্কায় বিশ্ব অর্থনীতি

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া ভয়াবহ অচলাবস্থায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে পারস্য উপসাগরে প্রায় ২ হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের ২০ শতাংশেরও বেশি এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও উদ্বেগ এখন চরমে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা কোম্পানিগুলো এই রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাংকার জাহাজের 'যুদ্ধ ঝুঁকি বীমা' বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচলের উপযোগী থাকলেও বীমা সুরক্ষা না থাকায় কার্যত যাত্রা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জলপথে পেতে রাখা নৌ-মাইন সরিয়ে পথটি পুরোপুরি নিরাপদ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থায়ী কোনো সামরিক বা রাজ...
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড বিস্ফোরণ: ৪ বছরের মধ্যে সর্বোচ্চ
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড বিস্ফোরণ: ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। ট্রাম্পের মতে, সরাসরি সামরিক হামলার চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর এবং এর ফলে ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ অবস্থা এখন বিপর্যস্ত পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে এই অবরোধ আরও দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে...
খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী মাশরুম মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ” প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অল্প শ্রম, স্বল্প পুঁজি ও কম জায়গায় মাশরুম চাষ একটি লাভজনক কৃষিখাতে পরিণত হয়েছে। মাশরুমের বহুমুখী ব্যবহার ও ঔষধিগুণের কারণে এর চাহিদা বাড়ছে। আগে অভিজাত রেস্টুরেন্টে সীমাবদ্ধ থাকলেও এখন মাশরুম কেক, পাউডার, চিপসসহ নানা প্রক্রিয়াজাত পণ্য হিসেবে বাজারজাত করা সম্ভব হচ্ছে।তিনি আরও বলেন, এই মেলা দর্শনার্থীদের মাশরুম চাষ পদ্ধতি, পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এর মাধ্যমে খুলনা অঞ...
মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতন করতে দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে এই কংগ্রেসের আয়োজন করা হয়।মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধ...
অর্থনীতি সচল করতে ব্যবসায়ীদের মতামতে গুরুত্ব দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

অর্থনীতি সচল করতে ব্যবসায়ীদের মতামতে গুরুত্ব দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের অর্থনীতিকে গতিশীল ও চাঙা করতে ব্যবসায়ী সমাজের সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে বেসরকারি খাতের প্রয়োজনীয় সংস্কার ও দাবিগুলো অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শ কমিটির ৪৬তম সভায়’ তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায় শুধু নতুন বিনিয়োগই নয়, বরং বিদ্যমান শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে টিকিয়ে রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব ...
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (ইউনিট-১) পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিচালন পর্বে প্রবেশ করল।প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ শুরু হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই প্রক্রিয়া সম্পর্কে জানান, প্রথম ইউনিটে সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ ভাগে অ...