Friday, October 16

লগ্নার কথা, সুর ও কন্ঠে আসছে পূজার নতুন গান

|| সাহিত্য ও বিনোদন প্রতিবেদক ||

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আসছে রাহিদা লগ্নার মৌলিক গান ‘মা এলো’ এর পাশাপাশি লগ্না জানিয়েছেন, লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আরও একটি নতুন গান মুক্তি পেতে যাচ্ছে। আজ ১৬ অক্টোবর পূজা উপলক্ষে প্রকাশ পাবে তার ‘মা এলো’ গানটি। এর পরদিন ১৭ অক্টোবর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে প্রকাশিত হবে লালন সাঁইজির আরেকটি গান।

‘মা এলো’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাহিদা লগ্না। গানটির সংগীতায়োজন করেছেন সুমন। ভিডিওগ্রাফি ও নির্দেশনায় ছিলেন সজল। পাপিয়া ছিলেন রূপসজ্জায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *