করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের ও ফ্রিল্যান্সারদের আয়, থাকছে না ভ্যাটও
|| অর্থনীতি ডেস্ক ||দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের সুখবর আসছে আগামী বাজেটে। তাদের অর্জিত সব ধরনের আয়কে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করার পাশাপাশি এই খাত থেকে ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের মাধ্যমে এই ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।এতদিন দেশে মূলত নির্দিষ্ট কিছু তথ্যপ্রযুক্তি বা আইটি খাতের ফ্রিল্যান্সিং আয়ের ওপর কর অব্যাহতি সুবিধা থাকলেও, নতুন বাজেটে এর পরিধি আরও স্পষ্ট ও সম্প্রসারিত করে সব ধরনের বৈধ ফ্রিল্যান্সিং আয়কে শতভাগ করমুক্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে। সরকারের ধারণা, এই পদক্ষেপের ফলে ফ্রিল্যান্সাররা তাদের কষ্টার্জিত আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে আরও বেশি উৎসাহিত হবেন।ফ্রিল্যান্সারদের পাশাপাশি দেশের তরুণ সমাজকে উদ্ভাবনী ...










