Sunday, September 20

রাজধানী

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু : ভর্তি ফিতে ৫০% ছাড়
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু : ভর্তি ফিতে ৫০% ছাড়

|| নিজস্ব প্রতিনিধি ||ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ ভর্তি মেলার উদ্বোধন করেন ট্রেজারার মো: মনিরুল ইসলাম।এ সময় অন্যদের মাঝে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. রমিত আজাদ, ভর্তি বিভাগের পরিচালক মো. আবদুল কাদের, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি...
এবার বিএনপি থেকে নারী আসনে এমপি হতে চান মডেল মেঘনা আলম
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

এবার বিএনপি থেকে নারী আসনে এমপি হতে চান মডেল মেঘনা আলম

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা মডেল মেঘনা আলম এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এর আগে তিনি গত জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন।দল পরিবর্তনের কারণ এবং সংরক্ষিত আসনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মেঘনা আলম জানান, বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার দর্শনে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যেভাবে প্রটোকল ছাড়া যানজট এড়িয়ে চলছেন, ছুটির দিনেও নিরলস কাজ করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আমার মনে হয়েছে, সত্যিকারের জনসেবা করতে হলে ব...
চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলায় ৫ দিনের বর্ণাঢ্য উৎসব
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলায় ৫ দিনের বর্ণাঢ্য উৎসব

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে পাঁচ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক উৎসব, বৈশাখী মেলা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা। ঢাক-ঢোল, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো, যাত্রাপালা ও লোকজ গানের এই মিলনমেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।উৎসবের শুরু ও চৈত্র সংক্রান্তিসোমবার বিকেলে একাডেমির উন্মুক্ত মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রথম দিনের আয়োজনে লোকশিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, ধামাইল নৃত্য এবং জারি-সারি ও পুঁথিপাঠের আসর। বিশেষ আকর্ষণ হিসেবে রাতে পরিবেশিত হবে যাত্রাপালা ‘রহিম ...
বাংলাদেশে ৫জি বিস্তারে কাজ করতে আগ্রহী টেলিনর গ্রুপ: সিইও
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, সর্বশেষ

বাংলাদেশে ৫জি বিস্তারে কাজ করতে আগ্রহী টেলিনর গ্রুপ: সিইও

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট ও আধুনিক ৫জি প্রযুক্তির সম্প্রসারণে বিনিয়োগ ও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার এই আগ্রহের কথা জানান।সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে টেলিনর সিইও বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও আধুনিকায়ন করতে চায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তির নতুন দিগন্ত ৫জি বিস্তারে তারা সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।জবাবে প্রধানমন্ত্রী দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগ...
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা প্রায় ৯০০
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা প্রায় ৯০০

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফরম বিক্রির প্রথম তিন দিনে দলটির প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে জমা পড়েছে প্রায় ৯০০টি। সোমবার (১৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী ও শিল্পীসহ নানা পেশার নারীরা এবার প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন।মনোনয়নপ্রত্যাশী নেত্রীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, গত দেড় যুগ ধরে যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, দ...
হত্যাচেষ্টা মামলার আসামী সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হত্যাচেষ্টা মামলার আসামী সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি, তবে তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে বিস্তারিত শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে আসামি করা হলেও শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন যে, সংশ্লিষ্ট ঘটনায় ড. শিরীন শারমিনের প্রত্যক্ষ সম্পৃক্ত...
ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

জুলাই সনদে ইসলাম উপেক্ষিত একমাত্র ইসলামী সনদেই দেশ ও জাতির মুক্তি _অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষার জন্য প্রণীত জুলাই সনদে ইসলামকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে ধোঁকাবাজির মাধ্যমে। বাস্তবিকই জুলাই সনদ শুভংকরের ফাঁকি। এতে ইসলাম ও মুসলমানদের কিছু নেই। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ শূন্যতার বিষয়টি কোনভাবেই বুঝতেও পারলেন না এবং দেশ ও জাতির সামনে উপস্থাপনাও করতে পারলেন না। অথচ সেই জুলাই সনদকেই রাষ্ট্রীয়ভাবে আইনসিদ্ধ করার জন্য ইসলামী সংগঠনগুলো হরদম ফিকির করে যাচ্ছেন। অথচ দরকার ছিল ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব সংঘটিত ...
ইউআইইউতে শুরু হল ৮ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০২৬
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে শুরু হল ৮ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০২৬

|| নিজস্ব প্রতিবেদক ||টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে দুদিন ব্যাপী ৮ম টেসকই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৬) আজ ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ৯:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে থাকে।সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের পানি বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টজে কিলেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ওয়াটারএইড’র দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বাংলাদেশের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী।সম্মেলন...
কনকর্ড গ্রুপে জিএম পদে চাকরির সুযোগ
চাকরি, রাজধানী, সর্বশেষ

কনকর্ড গ্রুপে জিএম পদে চাকরির সুযোগ

|| ক্যারিয়ার ডেস্ক ||দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কনকর্ড গ্রুপে ‘জেনারেল ম্যানেজার (জিএম) বা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) - ইন্টারনাল অডিট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ প্রফেশনাল ডিগ্রি হিসেবে এসিএ/এফসিএ (ICAB) অথবা এসিএমএ/এফসিএমএ (ICMAB) সম্পন্ন হতে হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের গ্রুপ অব কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং অথবা রিয়েল এস্টেট খাতে ন্যূনতম ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৫৫ বছর এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।আগ্রহী প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক...
১১ দলীয় জোটের রাজপথে নামার ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১১ দলীয় জোটের রাজপথে নামার ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণের অভিযোগ তুলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। গতকাল মঙ্গলবার মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারের ‘গড়িমসি’ ও রাজনৈতিক দূরত্ব বৃদ্ধির কারণে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, বৈশ্বিক সংকটের এই সময়ে রাজপথের এমন কর্মসূচি দেশের রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাখ্যান করলেও দলটি জনরায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, সংবিধা...