প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুপ্রেরণামূলক ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ আয়োজন
|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক সেশন গত বুধবার (১৫ এপ্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, দায়িত্ববোধ জাগ্রত করা এবং বাস্তবমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ কফিল উদ্দিন, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রাক আইটি সার্ভিসেস লিমিটেড। তাঁর আলোচনার বিষয় ছিল “দায়িত্ব গ্রহণ কীভাবে নেতৃত্বের পথ গড়ে তোলে”। সহজ ও সাবলীল উপস্থাপনায় তিনি তুলে ধরেন—নেতৃত্বের প্রকৃত ভিত্তি তৈরি হয় দায়িত্বশীলতা, উদ্যোগ গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা থেকে।নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের সামনে বাস্তবধর্মী বিভিন্ন দিক তুলে ধরেন এবং শুরু থেকেই নেতৃত্বগুণ চর্চার ওপর গু...










