
|| নিজস্ব প্রতিবেদক ||
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ওয়েবিনার। গত ২৭ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমস হায়ার এডুকেশন—ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর জেনারেল ম্যানেজার ও এশিয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ডিরেক্টর রিটিন মালহোত্রা।
তিনি তার বক্তব্যে একটি বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের অবস্থান নির্ধারণে প্রয়োজনীয় বিভিন্ন সূচক এবং THE র্যাঙ্কিংয়ের জটিল পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আন্তর্জাতিক মানে পৌঁছাতে শিক্ষক ও গবেষণার যে কোনো বিকল্প নেই, সে বিষয়টি তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।
ইউআইটিএস-এর ইংরেজি, সমাজকর্ম, আইন, ব্যবসায় শিক্ষা, সিএসই, আইটি, ইইই, ফার্মেসি ও সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, রিসার্চ সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের কর্মকর্তারা এই জ্ঞানগর্ভ আলোচনায় অংশ নেন। বক্তারা একমত পোষণ করেন যে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জন করতে হলে গবেষণা সংস্কৃতি জোরদার করা এবং উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ বজায় রাখা অপরিহার্য।
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আন্তর্জাতিক মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে তাদের ধারাবাহিক প্রচেষ্টারই একটি সফল প্রতিফলন।
