বৃহস্পতিবার, এপ্রিল ৩০

স্বপ্নপূরণের পথে ইবি তালাবা: শান্তিডাঙ্গায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজের শুভ সূচনা

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শান্তিডাঙ্গায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নিজস্ব ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংগঠনের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণ ও ঐতিহাসিক মাইলফলক অর্জনকে কেন্দ্র করে এক আনন্দঘন ও উৎসাহমূলক পরিবেশের সৃষ্টি হয়।

নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক সভাপতি আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সায়েম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক শীর্ষ নেতা মাওলানা শফিকুল ইসলাম ও আব্দুল মালেক।

এ সময় বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মো. মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সেক্রেটারি এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ খান আল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব জমিতে এই ভবন নির্মাণ ইবি শাখা তালাবায়ে আরাবিয়ার জন্য একটি বৈপ্লবিক পদক্ষেপ। এই নির্মাণটি আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এক অনন্য কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *