Friday, October 16

সারাদেশ

নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৪২ লিটার চোলাইমদসহ রাম কুমার (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার উজিরপুর মিশন গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাম কুমার পত্নীতলা থানার মৃত জানকির ছেলে।র‍্যাব জানায়, রাম কুমার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেশ কিছুদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখছিল।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেল ৪টা ১৫ মিনিটে উজিরপুর মিশন গ্রাম এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে রাম কুমারকে ...
আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিটি নেতা-কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে। প্রচলিত জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বৈপ্লবিক ও সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। আত্মশুদ্ধি অর্জন ও দ্বীনি শিক্ষার সঠিক অনুশীলনের মাধ্যমেই কেবল আমরা একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। তাই আমাদের প্রতিটি কর্মীকে সমাজ সংস্কারের এই মহান লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে আয়োজিত এক বিশেষ ‘তারবিয়াত ক্যাম্প’ (প্রশিক্ষণ)-এ প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।বুধবার (১৭ জুন) বাদ এশা থেকে কোট...
বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে দুটি প্রসেসিং মিলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোঃ তুহিন আলম ও তাঁর দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা।অভিযান সূত্র জানায়, দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ অভিযান পরিচালনাকালে তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে মিলের সরাসরি উৎপাদিত দূষিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর সংগ্রহ করতে পারেনি। তবে পার্শ্ববর্তী স্থা...
মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজর মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।এই ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তার পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ হাতে...
খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ‘এক গ্রাম, এক শিল্প’ শীর্ষক সেমিনার বুধবার (১৭ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ‘এক গ্রাম, এক শিল্প’ একটি সম্ভাবনাময় পাইলট উদ্যোগ। কোনো প্রকল্পের ধারণা তৈরি করা সহজ হলেও তা বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।তিনি বলেন, নির্বাচিত একটি গ্রামকে কেন্দ্র করে শিল্পভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে গ্রামের নারীরা হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযো...
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চতি। ব্যবসায়ীরা ধান বিত্রিু করছে বলে অভিযোগ উঠেছে। সরকার চলতি বছরে গোডাউনে ধান ত্রুয়ের জন্য আবেদন আহবান করলেও প্রকৃত কৃষকরা আবেদন করেও লটারি অজুহাতে তারা সরকারি দামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।৩রা জুন মঙ্গলবার উপজেলা প্রশাসন হলরুমে অনলাইন উন্মুক্ত লটারী করলেও সেখানে প্রকৃত কৃষকদের নাম তালিকায় ছিল না। ভুক্তভোগীদের দাবি, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রকৃত কৃষকদের জাতীয় পরিচয়পত্র ও কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আবেদন করেছেন। ফলে লটারিতে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের মনোনীত ব্যক্তিরা, আর প্রকৃত কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।‎ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তাদের অজান্তেই প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে আবেদন করা হয়েছে। এতে...
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়: ১৩১ রানেই থামল বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়: ১৩১ রানেই থামল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৭ জুন) বুধবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ১৩১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। শুরুতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর শেষদিকে শেখ মেহেদীর ২২ বলে ২৯ রানের লড়াকু ইনিংসে ভর করে এই মামুলি পুঁজি পায় টাইগাররা।ম্যাচের শুরুতেই ব্যাটিং ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ২৬ রানের মাথায় স্পেন্সার জনসনের বলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দেন ওপেনার তানজিদ হাসান। বিদায়ের আগে তিনি করেন ৯ বলে ১০ রান।শুরুর জুটি ভাঙার পর ওয়ানডাউনে নামা সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লের মধ্যেই ম্যাট রেনশের বলে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ২০ রান করা এই...
চর মন্ত্রণালয় গঠন ও চরের সার্বিক উন্নয়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সর্বশেষ, সারাদেশ

চর মন্ত্রণালয় গঠন ও চরের সার্বিক উন্নয়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত এবং পৃথক চর মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১৭ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের দাদামোড় এলাকায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা চর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, কৃষক ও চরাঞ্চলের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম বেবু। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, নাগেশ্বরী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব ওমর ফারুক, ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত সাব-রেজিস...
কোটচাঁদপুরে ইসলামী ঐক্য আন্দোলনের নৈশ তারবিয়াত আজ, অংশ নিচ্ছেন কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কোটচাঁদপুরে ইসলামী ঐক্য আন্দোলনের নৈশ তারবিয়াত আজ, অংশ নিচ্ছেন কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারি

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘নৈশ তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বাদ এশা থেকে কোটচাঁদপুরে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হবে, যা একটানা আগামীকাল ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।এই রাতব্যাপী তালীম ও তারবিয়াত প্রোগ্রামে অংশ নিতে আজ কোটচাঁদপুর সফরে যাচ্ছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ ক্যাম্পে আরও উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, জেলা আমীর আব্দুল বারী মিয়া, জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন...
সিলেট পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সিলেট পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

|| অনলাইন ডেস্ক ||মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।আয়োজক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫৫ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়া ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদান...