খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি বাগান থেকে বাবু শেখ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের মিন্টু মোল্লার মালিকানাধীন বাগানে একটি সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বটিয়াঘাটা থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত বাবু শেখ একই গ্রামের শহিদ শেখের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, মরদেহটি গাছের ডালে তার পরনের কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সজনে গাছের ডাল সাধারণত নরম হয়ে থাকে। এ...










