Friday, October 16

সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদ: খাগড়াছড়িতে ‘সুদি সঞ্জীব’ আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদ: খাগড়াছড়িতে ‘সুদি সঞ্জীব’ আতঙ্ক

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||স্বর্ণ ব্যবসার অন্তরালে অবৈধ সুদের কারবার, প্রতারণা ও ব্ল্যাংক চেক জালিয়াতি করে খাগড়াছড়িতে শতাধিক পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে ‘প্রিয়া জুয়েলার্স’-এর মালিক সঞ্জীব কুমার বণিকের বিরুদ্ধে। সুদাসলে ঋণ পরিশোধের পরও বন্ধকি স্বর্ণ ও দলিল ফেরত না দিয়ে উল্টো গ্রাহকদের চেকে কোটি টাকার মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।অনুসন্ধানে জানা যায়, বিপদে পড়া মানুষদের অল্প সুদে ঋণের লোভ দেখিয়ে ব্ল্যাংক চেক, সাদা স্ট্যাম্প ও স্বর্ণ জামানত রাখতেন সঞ্জীব। পরবর্তীতে ঋণ শোধ করলেও জামানত ফেরত না দিয়ে ওই চেকে ১০ থেকে ৪৭ লাখ টাকা পর্যন্ত ইচ্ছামতো বসিয়ে আদালতে এনআই অ্যাক্টে মামলা ঠুকে দিতেন তিনি।ভুক্তভোগী সুরেন্দ্র ত্রিপুরা, মনিকা রানী দাশ ও শতাব্দী ত্রিপুরা জানান, মূল টাকার কয়েকগুণ পরিশোধের পরও তাদের নামে বিপুল অঙ্কের মামলা দেওয়া হয়েছে। এমনকি বসতভি...
শিবালয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে কোনো ড্রেজার চলমান অবস্থায় না পাওয়া গেলেও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নজরদারি ও টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে যমুনা নদীর ৭ ও ৮ নম্বর বিদ্যুৎ গ্রিড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে নদীতে কোনো অবৈধ ড্রেজার চলমান অবস্থায় পাওয়া যায়নি। তবে আলোকদিয়া চরসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদে...
চিলমারীতে ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ দেড় যুগ পর খুলল প্রাথমিক বিদ্যালয়ের পথ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ দেড় যুগ পর খুলল প্রাথমিক বিদ্যালয়ের পথ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের হস্তক্ষেপে দীর্ঘ দেড় যুগ (১৮ বছর) পর পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিনের জট ও নানা প্রতিবন্ধকতা দূর করে বিকল্প রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের জমিদাতা সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী ৩৫ শতাংশ জমি দান করেন। প্রতিষ্ঠার পর থেকে ওয়াপদা খালের বাঁধ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতেন। তবে প্রতিবেশী জাহাঙ্গীর আলম নিজেকে ভূমিহীন দেখিয়ে ২১ শতাংশ খাসজমি বন্দোবস্ত নিয়ে স্থাপনা গড়ে তোলায় স্কুলে যাওয়ার পথটি পুরোপুরি আটকে যায়। এর ফলে পরবর্তীতে শিক্ষ...
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ: প্রশংসায় ভাসছেন এমপি নয়ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ: প্রশংসায় ভাসছেন এমপি নয়ন

|| নিজস্ব প্রতিবেদক ||ভোলার মনপুরা উপজেলার নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজটি সরকারিকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে নির্দেশনা পাঠানো হয়েছে।গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পৃথক পত্রে এ নির্দেশনা জারি করা হয়। এ খবর প্রকাশের পর মনপুরাজুড়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।কলেজ সরকারিকরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য খুলনা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিল, নিত্যপণ্যের বাজারে নজরদারি বাড়ানো, সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমন। একই সঙ্গে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও জোরদার করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিধি বাড়ানোর দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদ...
মোংলায় ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বাদাবন সংঘের বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মোংলায় ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বাদাবন সংঘের বৃক্ষরোপণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, উপকূলীয় পরিবেশের সহনশীলতা বাড়ানো এবং সুন্দরবন সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে মোংলায় ম্যানগ্রোভের চারা রোপণ করেছে বাদাবন সংঘ।বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলার বাঁশতলা ব্রিজসংলগ্ন চর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় নেতা এবং মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন।এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জিয়ার শেখ, পরিবেশকর্মী মেহেদী হাসান, বাদাবন সংঘের নাজমিরা জুঁই ও নাঈম হাসান। কর্মসূচিতে স্থানীয় নারী মৎস্যজীবী, কমিউনিটির ...
বকশীগঞ্জে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, অসহায়দের সহায়তা বিতরণ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, অসহায়দের সহায়তা বিতরণ

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পানিবন্দী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার, গৃহ মঞ্জুরির চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়।শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্প...
নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর করে তোলার লক্ষ্যে মাদক নির্মূল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বানিয়াপাড়া ও ফকিরটারি যুব সমাজের নেতৃত্বে এবং মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় নাগেশ্বরী শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম মুকুল, মাদক নির্মূল কমিটির উপদেষ্টা রুহুল আমিন, সৈয়দ আলী ও এম আই বাচ্চু, সমাজসেবক শফিকুল ইসলাম মানিক, মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু মোক্তার ও শামীম এবং স...
চিলমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দুটি মেগা প্রকল্পের উদ্যোগ: পানি সম্পদ প্রতিমন্ত্রী
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

চিলমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দুটি মেগা প্রকল্পের উদ্যোগ: পানি সম্পদ প্রতিমন্ত্রী

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীসহ জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে ব্রহ্মপুত্র নদে প্রায় ১৭০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিলমারীর কাঁচকোল এলাকায় ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নদীভাঙন রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “ব্রহ্মপুত্র নদে চলমান দুটি প্রকল্পের একটি প্রায় ৯০০ কোটি এবং অন্যটি ৮০০ কোটি টাকার। এ প্রকল্পগুলো যদি...
‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।‎‎অভিযুক্ত প্রতারক ফারুককে শনিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।‎‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।‎‎এ ঘটনায় ভুক্তভোগী...