Friday, October 16

সারাদেশ

হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল প্রভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল প্রভা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সবকটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাদিয়া জান্নাত প্রভা। সে কিশোরগঞ্জ নীলগঞ্জের ঐতিহ্যবাহী হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।নাদিয়া জান্নাত প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েতের জ্যেষ্ঠ কন্যা। প্রভার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।মেয়ের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রভার বাবা মো. এনায়েত বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু ভালো ফলাফলই শেষ ...
এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল সেনভাঙ্গাবাড়ীর দুর্জয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল সেনভাঙ্গাবাড়ীর দুর্জয়

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে মেহেদী হাসান দুর্জয়। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় দুর্জয় সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।মেহেদী হাসান দুর্জয় বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিশিষ্ট কবি এবং সাহিত্যিক মোঃ আব্দুল হামিদ সরকার এবং বেলকুচি উপজেলার ১১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শাহানা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।দুর্জয়ের এই অসামান্য সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং সেনভাঙ্গাবাড়ী গ্রামসহ স...
বেলকুচিতে এসএসসি পরীক্ষায় খালিদ বিন হাসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এসএসসি পরীক্ষায় খালিদ বিন হাসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সবকটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে মো. খালিদ বিন হাসান। সে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুনপাড়া এ. এস. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ সবগুলো বিষয়ভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নে ‘এ প্লাস’ (GPA 5.00) অর্জন করেছে খালিদ। তার পিতা মো. আবু হাসান ও মাতা শাহিনুর খাতুন। সন্তানের এই চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খালিদ জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের অবদান ও সঠিক দিকনির্দেশনা স...
ক্রস-কান্ট্রি হাইকিংয়ে মানিকগঞ্জের দুই যুবক
সর্বশেষ, সারাদেশ

ক্রস-কান্ট্রি হাইকিংয়ে মানিকগঞ্জের দুই যুবক

বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট—পায়ে হেঁটে দেশ পাড়ি দেওয়ার অভিযানে রুবাই ও হৃদয়|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত—বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেওয়ার দুঃসাহসিক অভিযানে নেমেছেন মানিকগঞ্জের দুই তরুণ রুবাই হাসান ও আব্দুল আহাদ হৃদয়।আজ রবিবার (৯ আগস্ট) বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন তারা। দীর্ঘ এই পথযাত্রায় দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন দুই অভিযাত্রী।তাদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ক্রস-কান্ট্রি হাইকিং’। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে দেশের বৈচিত্র্যময় জনপদ, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার কাছাকাছি থেকে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যো...
বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুম উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুম উদ্বোধন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক সুবিধা সংবলিত রিডিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (৯ আগস্ট) বিকেলে হলের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থেই এই আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। সুন্দর পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে, তাই এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।”উপাচার্য আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও হলগুলোর রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর...
বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের জনগণই বিএনপির সকল ক্ষমতার মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। আমাদের লক্ষ্য ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করা। এজন্য আমাদের উৎপাদনে জোর দিতে হবে, ফসলের ফলন বাড়াতে হবে এবং শিল্প বিপ্লব ঘটাতে হবে।”উপকূলীয় এলাকার সাম্প্রতিক দুর্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “কয়েকদিন আগের অতিবৃষ্টি ও বন্যায় বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে আজ আমরা ১০০টি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিতে পেরেছি এবং দুস্থ নারীদের চাল সহায়তা দেওয়া হয়েছে। জনগণের ভোটে নি...
নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে জাকজমকপূর্ণভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল হামিদ মিঞা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, প...
মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমীর হুমায়ূন কবির, সদর থানা আমীর ফজলুল হক, সদর থানা সেক্রেটারি অ্যাডভোকেট সালাহউদ্দিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় জোটের নেতারা বিদ্যুৎ সংকট নিরসন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো, ভূতুড়...
মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর-বালড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণকল্যাণ ট্রাস্টে’ কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের সহকর্মীরা জানান, তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় কর্মস্থলের দায়িত্ব পালন শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত...
জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মায়ের সঙ্গে অভিমানের জেরে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।পরিবারের ভাষ্যমতে, শনিবার নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সিহাব অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।ব...