
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়ে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলেক ভূঁইয়া। তিনি উক্ত ইউনিয়নের মৃত সাইবআলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান।

এলাকাবাসীর মতে, আলেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত উপার্জনের অংশ দিয়ে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ছাড়াও গণমানুষের নানা প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে আসেন।
বিশেষ করে এলাকার যুবসমাজের নানামুখী সামাজিক কাজ, কবরস্থানে মাটি ভরাট এবং অসহায় মানুষের বিপদে তিনি নিয়মিত অর্থ ও পরামর্শ দিয়ে পাশে থাকেন। স্থানীয় বিভিন্ন পেশার মানুষের দাবি, সততা ও সহজ-সরল জীবনযাপনের কারণে সাধারণ ভোটাররা তাকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচনে জয়ী হলে ৬ নম্বর দিগদাইড় ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সেবামূলক ও একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ আলেক ভূঁইয়া।
