শপথ নিয়েই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শান্ত
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত শপথ নিয়ে তাঁর নির্বাচনী এলাকা পদ্মা অধ্যুষিত হরিরামপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণসহ দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলের সকল শ্রেণীপেশার মানুষের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নের মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হয়ে নতুন সংসদ সংসস্যকে অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানান।এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রতিটি এলাকা। কৃষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মঈনুল ইসলাম খান শান্তর সাথে কোলাকুলি করেন। সবাইকে তিনি বুকে জড়িয়ে নেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন।ঝিটকা বাসুদেবপুর ভুইয়াবাড়ি সনাতন ধ...










