Thursday, October 15

সারাদেশ

রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষে ভাগ্য বদলেছে শত পরিবারের
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষে ভাগ্য বদলেছে শত পরিবারের

|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আজ থেকে ২০ বছর আগেও সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাড়ে দিনমজুরি কিংবা কৃষিকাজ ছিল অনেকের প্রধান আয়ের উৎস। এখন সেই নদীতেই খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয়দের অনেকেই। কম জায়গায় অধিক মাছ উৎপাদন এবং বাজারে ভালো চাহিদা থাকায় এই উপজেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি।উপজেলার ভূইয়াগাতী থেকে নলকা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে ফুলজোড় নদীতে দেখা যায় সারিসারি মাছ চাষের খাঁচা। স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগেও এই এলাকায় খাঁচায় মাছ চাষ করতেন মাত্র ২৫ থেকে ৩০ জন। বর্তমানে চাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ জনে। তাদের প্রায় ১ হাজার ৫০০টি খাঁচায় এখন মাছ চাষ হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ৫ শতাধিক পরিবার।চাষিরা জানান, প্রতিটি খাঁচা তৈরিতে...
রায়গঞ্জে বিলুপ্তপ্রায় জিগা গাছ, মিলল তাড়াশে
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে বিলুপ্তপ্রায় জিগা গাছ, মিলল তাড়াশে

|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||এক সময় গ্রামবাংলার আনাচে-কানাচে জিগা গাছের দেখা মিললেও অপরিকল্পিত নগরায়ণ, গ্রামীণ ঝোপঝাড় পরিষ্কার এবং বাণিজ্যিক গুরুত্ব না থাকায় ঐতিহ্যবাহী ও দীর্ঘজীবী এ বৃক্ষটি আজ বিলুপ্তির পথে। রায়গঞ্জ উপজেলার কোথাও খোঁজ করেও গাছটির সন্ধান পাওয়া যায়নি। তবে অনেক ঘোরাঘুরির পর পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার খালখুলা থেকে নওগাঁ ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তায় মোটরসাইকেল মেকার রাশিদুলের বাড়ির পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দুটি জিগা গাছের সন্ধান মেলে।আঞ্চলিকভেদে এটি জিগা, জিওল, ভাদি, কমিলা বা কাফিলা নামেও পরিচিত। ‘জিওল’ শব্দের অর্থ ‘যে সহজে মরে না’। বৈজ্ঞানিক কোনো নির্দিষ্ট আয়ুসীমা না থাকলেও অনুকূল পরিবেশে এ গাছ শত বছরের বেশি সময় বেঁচে থাকে, যে কারণে একে জিওল গাছ নামেও ডাকা হয়। গাছটির ডালে প্রচুর শ্বেতসার থাকায় এর কাটা ডাল মাটিতে পুঁতলে সহজে গজিয়ে...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য রক্ষা এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা কীভাবে কাজে লাগানো যায়—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপ...
নাগেশ্বরীতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু, ওসি (তদন্ত), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মোস্তফা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বক্তব্য ও মতামত প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার ...
স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

|| ‎তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||‎তজুমদ্দিন পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।‎শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, শম্ভুপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাং, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী প্রমুখ। উদ্ভোধনী খেলায় ...
চলছে নাগেশ্বরীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে কাল রবিবার‎‎
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চলছে নাগেশ্বরীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে কাল রবিবার‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে চলছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির জনপ্রিয় জলক্রীড়া নৌকা বাইচ প্রতিযোগিতা। ৫ অক্টোবর সোমবার উপজেলার নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদে ১২ দলের অংশগ্রহনে ৭দিন ব্যাপী মাঝিদের সমবেত শক্তি, গতি ও একতাবদ্ধতার এ খেলা শুরু হয়। রবিবার ফাইনালে শেষ হবে এ আয়োজন।‎‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ নামে এ জলক্রীড়ার আয়োজন করে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। বিষয় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান,নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান,সভাপতিত্ব করেন  আয়যোগ কমিটির সভাপতি ও ন...
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ, ক্ষুব্ধ বিএনপির তৃণমূল; অভিযোগ অস্বীকার কমিটির সদস্যের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫টি ডিলারশিপের তালিকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বিবেচনার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।গত বুধবার (৭ অক্টোবর) কৃষি অর্থনীতিবিদ শাহানাজ আক্তারের স্বাক্ষরে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে নাগেশ্বরী পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিলারদের রাজনৈতিক পরিচয় এ...
রূপগঞ্জের কালাদী কামিল মাদরাসায় শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রূপগঞ্জের কালাদী কামিল মাদরাসায় শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত কালাদী শাহাজউদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে ‘মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।মাদরাসার অধ্যক্ষ মুফতী মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউআইটিএসের আইন অনুষদের ডিন ও অত্র মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এডভোকেট মো. আবদুল মান্নান ভূঁইয়া।আ...
লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের মাস্টার্স ফাইনাল ভাইভা ও রিপোর্ট জমা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের মাস্টার্স ফাইনাল ভাইভা ও রিপোর্ট জমা

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ফাইনালের রিসার্চ প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ও ফাইনাল ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে এই ভাইভা অনুষ্ঠিত হয়।উক্ত ভাইভা বোর্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন, সহকারী অধ্যাপক ড. মো. তোতিউর রহমান এবং প্রভাষক মামুনুর রশীদ। এছাড়াও বিশেষজ্ঞ সদস্য হিসেবে ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।ভাইভায় শিক্ষার্থীরা ‘সুদভিত্তিক ক্ষুদ্রঋণের বিকল্প হিসেব...
বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে বগারচর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী নঈম মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া। মুহূর্তের মধ্যে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ঝড়ের তাণ্ডবে সড়কের পাশের পুরোনো ও মাঝারি আকৃতির কয়েকটি গাছ উপড়ে এবং ভেঙে সড়কের ওপর পড়ে। নঈম মিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘হঠাৎ করেই আকাশ কালো হয়ে তীব্র বাতাস শুরু হয়। বাতাসের বেগ এত বেশি ছিল যে চোখের পলকে কয়েকটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। তখন সড়কে মানুষের চলাচল কম থাকায় বড় ধরনের ...