ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে বিসিআইসি ডিলারের গোডাউনে হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। সার বিতরণ কার্যক্রম শুরুর আগেই উত্তেজিত কৃষকদের একটি দল গোডাউনে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ডিলার।রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ধলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ধলডাঙ্গা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাইফুর রহমান ওরফে মুকুল হাজীর মাধ্যমে ওই দিন ১৭ মেট্রিক টন, অর্থাৎ ৩৪০ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছিল।বিতরণ কার্যক্রম শুরুর আগেই বরাদ্দের তুলনায় বেশি সংখ্যক কৃষক ডিলারের গোডাউনের সামনে জড়ো হন। এ সময় সার স্বল্পতা এবং ভবিষ্যতে সার পাওয়া য...










