Thursday, October 15

সারাদেশ

পানছড়িতে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ শুরু
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ শুরু

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||“সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতা, শিক্ষক, কাব সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা...
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সর্বশেষ, সারাদেশ

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপজেলার বিভিন্ন কার্যক্রম, স্থানীয় সমস্যা, জনসেবা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অংশগ্রহণকারীরা মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি...
গাজায় সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের ২৬ কিলোমিটার ম্যারাথন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গাজায় সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের ২৬ কিলোমিটার ম্যারাথন

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||তুফানুল আকসার তিন বছর পূর্তি উপলক্ষে গাজাসহ বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।গত ৭ অক্টোবর ‘Steps of Solidarity’ শিরোনামের এই আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়া মাহমুদ (বাড়ি বগুড়া) ও আহমাদ জামিল (বাড়ি পটুয়াখালী)।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ছয়টায় কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে সকাল পৌনে এগারোটায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। চার ঘণ্টা ১৫ মিনিট ব্যাপ্তির এই ম্যারাথনে পথে দুইবার বিরতি নেওয়া হয়—যার প্রথমটি বালিয়াপাড়া বাজারে পানি পানের জন্য এবং দ...
সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন, নাগেশ্বরীতে উদ্বেগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন, নাগেশ্বরীতে উদ্বেগ

ডিএসবি যাচাইয়ে বিতর্কিত নাম, স্বচ্ছতা নিশ্চিতের দাবি|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন করে সার ডিলার নিয়োগকে ঘিরে রাজনৈতিক পরিচয় ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য কয়েকজন প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা, দলবদল ও বিভিন্ন সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিতির অভিযোগ সামনে আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। এদিকে প্রার্থীদের বিষয়ে পুলিশি বিশেষ শাখা (ডিএসবি) যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।স্থানীয় রাজনৈতিক সূত্র ও এলাকাবাসীর ভাষ্য, ডিলার নিয়োগের তালিকায় থাকা কয়েকজনের রাজনৈতিক পরিচয় নিয়ে নানা ধরনের তথ্য ও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলোর পক্ষে আনুষ্ঠানিক দলীয় নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে যাচাই না হওয়া পর্যন্ত এগুলোকে স্থানীয়দের অভিযোগ ও পর্যবেক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।...
​বকশীগঞ্জে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন, সাইফুল আহবায়ক ও রোকন যুগ্ম আহবায়ক
সর্বশেষ, সারাদেশ

​বকশীগঞ্জে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন, সাইফুল আহবায়ক ও রোকন যুগ্ম আহবায়ক

|​| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুর জেলা অটোটেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৫১৭) বকশীগঞ্জ উপজেলা শাখার জন্য একটি নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ আগস্ট ২০২৩ তারিখে জেলা ইউনিয়নের প্রধান কার্যালয়, ফুলবাড়িয়া, পুরাতন বাসস্ট্যান্ড, জামালপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।​সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলামকে আহবায়ক এবং মোঃ রোকন সওদাগরকে সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত করে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ ৩ আগস্ট ২০২৬ থেকে ২ আগস্ট ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।​নবনির্বাচিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক - মোঃ আবুল বারক, মোঃ ইসমাইল, মোঃ আলী আকবর, মোঃ খোকন, মোঃ সোলাইমান (টিস্কাকান্দি); এবং সদস্য - মোঃ রুহুল আমিন, মোঃ ইলিয়াস, মোঃ আসাদ, মোঃ সোলাইমান, মোঃ ইমরান, মোঃ মোম...
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, ...
খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে অফিসের সামনে থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে প্রায় ৪০ মিনিট পর সাব-রেজিস্ট্রার নিজেই অফিসে ফিরে আসেন। তবে তিনি দাবি করেছেন, তাঁকে অপহরণ করা হয়নি।বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে খুলনা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবারের উদ্দেশ্যে কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল। এ সময় দুই যুবক তাঁকে অফিসের পূর্ব পাশের একটি গলির দিকে নিয়ে যান। বিষয়টি দেখে অফিসের এক ক্লার্ক এগিয়ে গেলে ওই যুবকদের সঙ্গে তাঁর কথাবার্তা হয়। পরে তিনি কার্যালয়ের দিকে ফিরে যান।এরপর সাব-রেজিস্ট্রারকে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে খুলনা সদর থানা...
পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মল বায়ু নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে দিনব্যাপী এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৭ অক্টোবর (বুধবার) ‘নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ, নাগেশ্বরী, কুড়িগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।​কর্মসূচির অংশ হিসেবে নেওয়াশী ইউনিয়নের জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথি এবং নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব তাল গাছের চারা সহ নানান প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধের বিষয়টি বিবেচনায় রেখে এ দিনের কর্মসূচিতে তাল গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জ...
আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, দেশের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, সংগঠনের ইবি শাখার সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ ও হাফেজ আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া ও জিয়ারত শেষে ইবি শাখা সভাপতি এস এম শামীম বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তাঁর আত্মত্যাগ আমাদেরকে অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে...
বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে ৫০০ টেস্ট কিট প্রদান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে ৫০০ টেস্ট কিট প্রদান

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা ও পরীক্ষা আরও জোরদার করতে উপজেলা পরিষদের অর্থায়নে ৫০০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীনের হাতে এই টেস্ট কিটগুলো তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু সংক্রমণ রোধ ও সাধারণ মানুষকে দ্রুত পরীক্ষা ও সুচিকিৎসার আওতায় আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...