শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে অভিযোগ
|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, রাজপাড়া থানা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের সাজানো ঘটনা উপস্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।নেতৃদ্বয় বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহলের ইন্ধনে এমন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা ঘটানো হচ্ছে। সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কি তাদের অপরাধ—এ প্রশ্ন এখন সা...










