বৃহস্পতিবার, এপ্রিল ২৩

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পদার্থবিজ্ঞান বিভাগ

|| বেরোবি প্রতিনিধি ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বনাম পদার্থবিজ্ঞান বিভাগ। খেলায় এমআইএস বিভাগকে ৩০ রানে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় পদার্থবিজ্ঞান বিভাগ।

টসে জিতে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এদিকে পদার্থবিজ্ঞান প্রথম ব্যাটিং করে ১৪১ রাতের টার্গেট দেয়। খেলার ২য় ইনিংসে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ১১ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হলেও হারতে হয় ফাইনালে। খেলায় ৩১ বলে ৬৩ রান করে অর্ধশত করেন অর্পণ কুমার।

এদিকে ২য় ইনিংসে ২১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন আব্দুর রহমান মিশুক।

এবারের টুর্নামেন্টের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হোন পদার্থবিজ্ঞান বিভাগের ইভান।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে| ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান উপাচার্য।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *