শুক্রবার, এপ্রিল ২৪

ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান

|| নিজস্ব প্রতিবেদক ||

ঝিনাইদহে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া জেলা শাখার কাউন্সিল সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার মাদরাসাতু মিনহাজিন নবুওয়াত মিলনায়তনে মাদ্রাসার ছাত্র ও সুধীজনদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মারুফ হাসান সভাপতি এবং মোঃ আবু রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদমাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা দেলওয়ার হোসেন নুরপুরী

সম্মেলনে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে জমিয়তে তালাবায়ে আরাবিয়া দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ঝিনাইদহ জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের ছাত্র প্রতিনিধি এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *