Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে সার্জারি ডাক্তার আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে দুই সন্তানের জননী আরিফা আক্তার মিষ্টি (২৫) নামে এক নারীর মৃত্যুর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দেয়। অপরদিকে নাগেশ্বরী থানা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে নিহত আরিফা আক্তার মিষ্টির লাশ দক্ষিণ বালাসীপাড়্রা তার বাবা ফারুক হোসেন আপেলের বাড়ির আঙিনায় (১২এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেখে ৬লাখ টাকায় রফাদফায় অবশেষে তার স্বামীর বাড়িতে মিষ্টিকে দাফন করা হয়েছে।‎‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী (ফারাসকুড়া) গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী আরিফা আক্তার মিষ্টির প্রসব ব্যাথা উঠলে গত ২৩মার্চ নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে নেয়ার পর...
হত্যাচেষ্টা মামলার আসামী সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হত্যাচেষ্টা মামলার আসামী সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি, তবে তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে বিস্তারিত শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে আসামি করা হলেও শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন যে, সংশ্লিষ্ট ঘটনায় ড. শিরীন শারমিনের প্রত্যক্ষ সম্পৃক্ত...
খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহানগরীর খালিশপুরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তাঁতী দলের স্থানীয় নেতা সোনামিয়া (৩৮)-এর। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে নয়াবাটি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত সোনামিয়া ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। তার পিতা জব্বার সরদার।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজ চায়ের দোকানে বসে ছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন হামলাকারী দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও সেখানেও রক্ষা পাননি তিনি। হামলাকারীরা পিছু নিয়ে আবারও তাকে আঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান ...
ট্রাক্টরের ধাক্কায় উলিপুরে অটোচালক নিহত, আহত ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় উলিপুরে অটোচালক নিহত, আহত ৪

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুর আমিন স্থানীয়ভাবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহতরা হলেন—অটোর যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিন মারা যান। দুর্ঘটনায় অটোর যাত্রীরা আহত হন।আহতদের মধ্যে শিউলি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানা...
পানছড়িতে বিজিবি’র অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি’র অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়ির কচুছড়ি নামাক সীমান্ত এলাকা থেকে ১৪০০ রাউন্ড গোলাবারুদ ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৩ বিজিবি)শনিবার (১১ এপ্রিল) দুপুরে একরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি ব্যাটালিয়ন( ৩ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহআলম'র নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০২টি মোটরসাইকেল ও এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।বিজিবি সূত্র আরো জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার সময় পথে শতাধিক সন্ত্রাসীদের একটি দল ঘেরাও করলে লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে আরো ২টি বিশেষ টহল দল ঘটনাস্থলে যাওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।...
চিলমারীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ভাটায় ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট (ফসলি জমির টপ লেয়ার কেটে নেয়া) , আবাদি জমিতে ফসলের বিপর্যয়, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ।মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চিলমারীর কিষামতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাথানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৬ লাখ ৫০ হাজার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।...
নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা রামখানা ইউনিয়নের কুরার পার এলাকায়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ৬০ বছরের বিধবা নারী ৫ সন্তানের জননী মৃত ফয়জ উদ্দিনের স্ত্রী রহিমা বেগমকে জখম অবস্থায়ন তার নিজ বাড়ী থেকে মরাদেহ উদধার করে নাগেশ্বরী থানা পুলিশ।‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহীল জামানের নেতৃত্বে এস আই আকাশ ও সংগীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বলেন, কপাল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ চলমান রয়েছে বলেও জানান।...
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩)-কে গ্রেফতার করেছে।শুক্রবার (১০ এপ্রিল) সকালে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আটক ফয়সাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল। সে টুটপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে আটক করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নাদিম ইসলাম (৩০)-এর বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মিম্মি বেগম (৫০) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।নিহতের মেয়ে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে এসে মায়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”স্থানীয়রা জানান, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। ঘটনার দিনও টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ে...
জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশে অপরাধের ধরণ দিন দিন পরিবর্তিত হচ্ছে, আর এর বড় একটি অংশ এখন প্রযুক্তিনির্ভর। সাইবার অপরাধসহ আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সময়োপযোগী দক্ষতা অর্জন এবং সর্বদা হালনাগাদ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, দীর্ঘমেয়াদি ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই একজন...