|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে হামলা চালিয়ে এক বসতবাড়ী দখলে নেওয়ার চেষ্টা এবং বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠেছে ফজর আলী গং এর বিরুদ্ধে। নাগেশ্বরী পৌরসভার বানুর খামার এলাকায় এ ঘটানা ঘটে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মহির উদ্দিনের পুত্র ফজর আলী সহ কিছু ভুমিদস্যুরা জোরপূর্বক জমি অবৈধভাবে দখল করে। ভুত্তভোগী ফজলুল হক, ফরিদুল ইসলাম ও
প্রতিবন্ধি জাহাঙ্গীর আলম বলেন, ৫৬ বছর থেকে বসতভিটার জমি ভোগদখল করে আসছি আমারা।
সেই বসতভিটা জমিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করে
আসছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে গেলে সন্ত্রাসী দ্বারা বাধা প্রদান করে, শুধু তাই নয় আমার বাড়ীতে হামলা করে আমার মা ও মেয়েকে আবরুদ্ধ করে রাখে হামলাকারীর নেতা ফজর আলী গং। বর্তমানে বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছে না বলেও জানান পরিবারটি।
তারা অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালায় এবং টিন দিয়ে আমার জায়গা অবৈধভাবে দখল করে আমাদের ইট দিয়ে দেয়াল তৈরী করে। এ বিষয়ে এলাকায় কয়েক বার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
