রবিবার, মে ৩

মানিকগঞ্জে সক্রিয় পশু চোরচক্র, শিবালয়ে চাঞ্চল্যকর ছাগল চুরি!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়িয়া কাজিবাড়ী এলাকায় শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে বাড়ির গোয়ালঘর থেকে দুটি ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা ছাগল দুটি চুরি করার পর বাড়ির পাশের নির্জন স্থানে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ছাগল না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশেই রক্তমাখা দড়ি ও জবাইয়ের আলামত দেখতে পান। এতে নিশ্চিত হওয়া যায়, ছাগল দুটি পরিকল্পিতভাবে চুরি করে জবাই করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চোরচক্র ছাগল জবাই করে স্থানীয় কসাইখানা বা বাজারে বিক্রির উদ্দেশ্যে মাংস সরিয়ে নিতে পারে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *