Saturday, October 17

সারাদেশ

খুলনায় গুলির পর ঢাকার পথে অ্যাম্বুলেন্সে হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গুলির পর ঢাকার পথে অ্যাম্বুলেন্সে হামলা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকা অভিমুখে যাত্রা অব্যাহত রাখে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার (প্রায় ৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার পেটে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে আহত ব্যক্তির সঙ্গে আসা এক নারী জানান, রাজু তার ছেলের পরিচিত। আহত অবস্থায় তিনি তাদের বাসায় আশ্রয় নেওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।চিকিৎসকদের পরামর্শে অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর ...
বেলকুচিতে বিএনপি কর্মীদের হামলায় জামায়াত নেতা আহত, নেতৃবৃন্দের নিন্দা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপি কর্মীদের হামলায় জামায়াত নেতা আহত, নেতৃবৃন্দের নিন্দা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল কর্মীদের অতর্কিত হামলায় উপজেলা জামায়াত নেতা আব্দুল মন্নাফ আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। পেশিশক্তির জোর ও ক্ষমতার অপব্যবহার করে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর-সর্বতুলসী গ্রামে নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল মন্নাফ আলী সর্বতুলসী গ্রামের মৃত ছাবেত আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী এবং কল্যাণপুর মাঠ মসজিদ ইউনিটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় একই গ্রামের যুবদল কর্মী জাকারিয়া হোসেন জাক্কুর নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র দল চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মন্নাফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স...
খুলনায় নিম্নআয়ের এলাকায় পানি ও স্যানিটেশন উন্নয়নে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিম্নআয়ের এলাকায় পানি ও স্যানিটেশন উন্নয়নে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর নিম্নআয়ের বসতিগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ওয়াসা নগরীতে পানি সরবরাহ করলেও এখনো অনেক এলাকায় সেই সেবা পৌঁছায়নি। বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।ইউনিসেফের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর “বাংলাদেশ জলবায়ু সহনশীল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ্য শহরজুড়ে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা। বাস্তুহারা, রূপসা চর, গ্রিনল্যান...
বেলকুচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও আফরিন জাহান
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও আফরিন জাহান

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। আজ সোমবার (০৪ মে) উপজেলার রাজাপুর ইউনিয়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান। একই সাথে তিনি স্থানীয় জনগণের মধ্যে বিচারিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান রাজাপুর ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে সম্পন্ন হওয়া এবং বর্তমানে চলমান থাকা উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান ও অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্টদের নির্দি...
খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি, রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি, রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন। খালিশপুর জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি. নং-২০৭৮)-এর উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিল গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক নেতারা রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকবান্ধব নীতির ব্যত্যয়ের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, লীজ গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের নিয়মিতভাবে হয়রানি করছে, মজুরি কমিশনের নির্ধারিত হারে বিল পরিশোধ করছে না এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই করছে।বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মিল কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত বকেয়া পরিশোধ এবং মিল পুনরায় চালুর দাবি জানান তারা।সমাবেশে...
লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||প্রিয়জন হারানোর মুহূর্ত জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি। এমন কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোকে আরও বিপাকে ফেলে লাশ পরিবহনের অতিরিক্ত খরচ। এই বাস্তবতা থেকে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে একটি মানবিক উদ্যোগ। “লাশ নিয়ে ব্যবসা নয়”—এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি।উদ্যোগটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক, চালক এবং সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে, রাজশাহী সিটি করপোরেশন এলাকার নির্দিষ্ট নীতিমালার আওতায় শোকাহত পরিবারগুলোর জন্য এই সেবা বিনামূল্যে প্রদান করা হবে। ফলে দুঃসময়ে থাকা মানুষজন অন্তত লাশ পরিবহনের খরচ নিয়ে আর দুশ্চিন্তায় পড়বেন না।...
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত নতুন ১৭ জন, মোট সংখ্যা ৪৪৪
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত নতুন ১৭ জন, মোট সংখ্যা ৪৪৪

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৪ জনে।আজ সোমবার (৪ মে) জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর, যাদের শরীরে জ্বর, লাল ফুসকুড়ি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা গেছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পূর্বে আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জ...
নওগাঁয় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালিকাবাড়ি গুচ্ছগ্রামের পাশে নদীতে খালের পানিতে ডুবে মিনতি পাহান (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিনতি পাহান একই গ্রামের বাসিন্দা ভুলু পাহানের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি খাল থেকে হাঁস আনতে গেলে তিনি খালের মাঝামাঝি গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর আর ভেসে উঠতে পারেননি।এ সময় তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা খালে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। এমনকি বেড়জাল ব্যবহার করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।পরে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রবিবার (০৩ মে ২০২...
আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার (৪ মে) দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভা...
খুলনা সিটি করপোরেশনে ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

খুলনা সিটি করপোরেশনে ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি করপোরেশনের আওতাধীন যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কার্যক্রমের উদ্বোধন করেন। যার কার্যক্রম রবিবার থেকে কার্যকর করা হয়।করপোরেশন সূত্রে জানা গেছে, ৩ মে থেকে শুরু হওয়া এই নবায়ন কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত চলবে। প্রতিটি যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।লাইসেন্স নবায়নের জন্য চালক ও মালিকদের নিজ নিজ ব্লু-বুক এবং আরএফআইডি কার্ড প্রদর্শন করে খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স শাখা থেকে বিল কপি সংগ্রহ করতে হবে। পরে ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর নির্ধারিত শাখায় টাকা জমা দিয়ে অফিস কপি প্রদর্শনের মাধ্যমে লাইসেন্স শাখা থেকে ব্লু-বুক নবায়ন সম্পন্ন করতে হবে।এ ক...