Friday, July 17

সারাদেশ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম, সাবেক মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান, জেলা সেক্রেটারি মহাবুবুল ইসলাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেনসহ থানা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।আলোচনা সভায় বক্তারা ১১ মার্চ শহীদ দিবসের তাৎপর্য তুলে ধ...
নিউ মার্কেট এলাকায় অফিস ভাঙচুর, টাকা লুট ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নালিশী মামলা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নিউ মার্কেট এলাকায় অফিস ভাঙচুর, টাকা লুট ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নালিশী মামলা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর নিউ মার্কেট ও বায়তুন নুর মসজিদ এলাকায় মসজিদ কমপ্লেক্সের কো-চেয়ারম্যান শেখ ফারুক হোসেনের অফিসে ভাঙচুর, নগদ টাকা লুট এবং গ্যারেজ ভাঙচুর করে মাসিক চাঁদা দাবির অভিযোগে তিনজনের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ ফারুক হোসেন এ আরজি দাখিল করেন। আদালত আরজিটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার বিবাদীরা হলেন নগরীর ছোট বয়রা নুরনগর বিশ্বাস বাড়ির আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (৪৮), সোনাডাঙ্গা সরদারপাড়ার শেখ মোস্তাক আলীর ছেলে মো. তারেক শেখ (৩৯) এবং নিউ মার্কেট মাছ বাজার এলাকার মৃত আবুল হোসেন গাজীর ছেলে মো. মোসলেম উদ্দিন ওরফে কিনা গাজী।নালিশী আরজির বিবরণে জানা যায়, বায়...
বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় “আমরা বৃহত্তর খুলনাবাসী” সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর রয়্যাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিচ্ছন্ন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি সাধ্যমতো কাজ করবেন। খুলনার উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা ক...
ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ আনাস হল শাখা। কর্পোরেট প্রতিষ্ঠান 'বি এইচ আর গ্রুপ'-এর সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল মসজিদে সংগঠনটির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আনাস হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তামিমের পরিচালনায় ইফতার মাহফিলে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান, আইন সম্পাদক আমিনুর রহমান, সাবেক আন্তর্জাতিক সম্পাদক হাসানুল বান্না অলী এবং এইচআরএম (HRM) সম্পাদক রায়হান জামিলসহ ক্যাম্পাসের ৫টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রশিবিরের হল পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।এসময়, ছাত্রশিবিরের অফ...
খুলনায় ‘‘কাউন্সেলিং কর্নার’’ বিষয়ক কর্মশালায় কেসিসি প্রশাসকের বক্তৃতা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘‘কাউন্সেলিং কর্নার’’ বিষয়ক কর্মশালায় কেসিসি প্রশাসকের বক্তৃতা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীতে মানসিক রোগীদের চিকিৎসা ব্যবস্থা এখনও অপ্রতুল। তিনি বলেন, কিশোর-কিশোরী ও তরুণরা নানা কারণে মানসিক চাপের মুখোমুখি হন। বিশেষ করে শিক্ষা শেষ হওয়ার পর কর্মসংস্থানের অভাব ও পরিবারের চাহিদা পূরণে অক্ষমতার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে ভিন্ন পথ অবলম্বন করেন। এই সমস্যা সমাধানে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চিকিৎসাকে সরকারের স্বাস্থ্য নীতির সঙ্গে সমন্বয় করার প্রয়োজন রয়েছে।প্রশাসক আজ বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এই কর্মশালার আয়োজন করেন বেসরকারি সংস্থা কারিতাস, যার ‘‘আশ^াস-মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য’’ প্রকল্পের আওতায় নগরের শের-এ-বাংলা রোডস্থ নগর স্বা...
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলকুচিতে প্রস্তুতি সভা
সর্বশেষ, সারাদেশ

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলকুচিতে প্রস্তুতি সভা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে বেলকুচিতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা অত...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ (১১ মার্চ) বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দেওয়া হবে। এরপর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং সেদিনই নতুন স্পিকার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মার্চের কার্যক্রম শেষে সংসদ মুলতবি করা হবে এবং পরবর্তীতে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।নীতিনির্ধারণী পর্যায়ের তথ্যমতে, অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন। ...
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য নূর ই আলম সিদ্দিকী উজ্জলকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।প্রেসক্লাব সূত্র জানায়, মঙ্গলবার (১০ মার্চ) বদলগাছী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সদস্যরা নূর ই আলম সিদ্দিকী উজ্জলের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় অভিযোগ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে গিয়ে অপকর্মে জড়িত ছিলেন। পাশাপাশি অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা, সুবিধা না পেলে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে অভি...
বদলগাছীর শ্মশান ঘাটে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীর শ্মশান ঘাটে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বদলগাছী উপজেলার একটি শ্মশান ঘাটের আমগাছের নিচ থেকে নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়ন এর চকবেনী গ্রাম এলাকার মরাপুতি শ্মশান ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নয়ন কুমার মহন্ত (২৪) ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশান ঘাটে একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন অজিত (৩০) নামে স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ...
নাগেশ্বরীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: ওজনে কম ও বিক্রির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: ওজনে কম ও বিক্রির অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সরকারি নিয়ম থাকলেও তা তোয়াক্কা না করে চেয়ারম্যান আসাদুজ্জামান রনি তার বাড়ি সংলগ্ন নিজস্ব অফিসে বসে চাল বিতরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও ওজনে কম দেওয়া এবং সচ্ছল ব্যক্তিদের মাঝে চাল বিতরণের সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।সরেজমিনে গিয়ে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে বামনডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৪৫২ জন হতদরিদ্রের জন্য জনপ্রতি ১০ কেজি করে মোট ৪৪ মেট্রিক টন ৫২০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। তবে গত মঙ্গলবার (১০ মার্চ) ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ১ হাজার ৪০১ জন সুবিধাভোগীর মাঝে চেয়ারম্যান তার পৈতৃক বাড়ি সংলগ্ন বন্ধুবাজারের ব্যক্তিগত অফিস থেকে এই চাল বিতরণ ক...