Friday, October 16

সারাদেশ

পানি চলাচলের পথ বন্ধ করে ফসলি জমিতে পুকুর খনন, ইটভাটায় মাটি বিক্রি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানি চলাচলের পথ বন্ধ করে ফসলি জমিতে পুকুর খনন, ইটভাটায় মাটি বিক্রি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে বিলের পানি চলাচলের রাস্তা বন্ধ করে পুকুর খননের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ইউপি সদস্য সিরাজুল ইসলাম পঁচা প্রায় ১০ বিঘা জমিতে পুকুর খনন করে সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ স্থানীয়দের মাঝে।স্থানীয়দের দাবি, পুকুর খননের সময় বিলের স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আশপাশের কৃষিজমিতে পানি জমে থাকছে এবং ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে পুরো এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত ৫ তারিখের পর থেকেই পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। তারা অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এবং ইউপি সদস্য হওয়ার ক্ষমতা ...
নবায়নযোগ্য শক্তি বাড়াতে সোলার পার্ক পুনরায় চালুর আহ্বান
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নবায়নযোগ্য শক্তি বাড়াতে সোলার পার্ক পুনরায় চালুর আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্কটি দীর্ঘ ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে প্রয়োজনীয় সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সৌর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)।বুধবার (১০ জুন) খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল কাদির লিখিত বক্তব্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থিরতার কারণে বিদ্যুৎ খাতে চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব আরও বেড়েছে। অথচ খুলনার মতো গুরুত্বপূর্ণ এলাকায় থাকা সোলার পার্কটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।তিনি জানান, ২০০৮ সালে ৪.৩৩ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পটি...
হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে কৃষকদের জন্য টিউবওয়েল স্থাপন
সর্বশেষ, সারাদেশ

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে কৃষকদের জন্য টিউবওয়েল স্থাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি মাঠের মধ্যে কৃষক, কৃষাণী ও পথচারীদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে বিনামূল্যে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ফলজ গাছ রোপণ ও দুই হাজার খেজুরের বীজ বপন করা হয়েছে।জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে এবং পানিবাহিত রোগ কমাতে দেশব্যাপী বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ জুন) উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পশ্চিম কৃষ্ণপুর গ্রামীণ কৃষি মাঠের মধ্যে এই টিউবওয়েলটি স্থাপন করা হয়।এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান ক...
নাগেশ্বরীতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিস্কুট আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিস্কুট আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী মনিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী খাদিজা সুলতানা কেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৭০ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় জনতা। পরবর্তীতে এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, নাগেশ্বরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক-শিক্ষিকা নিজেদের বাসায় নিয়ে যাচ্ছেন। এর ফলে অনেক শিশু তাদের প্রাপ্য পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে।অভিযুক্ত প্রধান শিক্ষিকা খা...
নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে ঐ এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এ মানববন্ধন করে।মানববন্ধনে উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হোসেন খাঁ, সুরত আলীসহ আরো অনেকে।এসময় তারা জানান, সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডবলীলা চালিয়ে এ এলাকা গিলে খায় অনেক বসতভীটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলী জমি। শুধু এ কারণে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। শুধু তাই নয় গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত...
মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল গ্রামের একটি আমগাছে উঠে পতাকা টানানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটু হেলে যাওয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ফয়সাল ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।...
মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধদিবসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় মানবপাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এই অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা এবং অনি...
বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে কারিতাসের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে কারিতাসের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প।কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প...
মানিকগঞ্জ মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন‎‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার বৃদ্ধ মা খুন হয়েছেন।‎‎মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।‎‎নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।‎‎স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।‎খবর পেয়ে ...
ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন, আহত বৃদ্ধকে রংপুরে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন, আহত বৃদ্ধকে রংপুরে প্রেরণ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় আঘাত পান।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।এ ঘটনায় ...